হত্যা মামলায় ১৪ বছর পর তিন আসামির যাবজ্জীবন

আপডেট : ২৭ জুন ২০২২, ০৫:১৩ পিএম

হত্যাকাণ্ডের ১৪ বছর পর কুমিল্লার বরুড়া উপজেলার দক্ষিণ শিলমুড়ির শিয়ামোড়া গ্রামে জমি বিরোধের জেরে ২০০৮ সালের আলম হত্যা মামলায় ৮ আসামীর তিনজনের যাবজ্জীবনসহ ৫ জনকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (২৭ জুন) কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত অতিরিক্ত-২ এর বিচারক নাছরিন জাহান এ রায় প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী আবু কালাম ও আয়েশা ছিদ্দিকা ভূঁইয়া।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মামলার ১ নম্বর আসামি ফজলুল হক (যাবজ্জীবন), ৩ নম্বর আসামি আবিদ আলী (যাবজ্জীবন ও অতিরিক্ত এক বছরের কারাদণ্ড), ৪ নম্বর আসামি আবুল খায়েরকে যাবজ্জীবন ও অতিরিক্ত ৫ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

মামলার বিবরণ থেকে এড আবু কালাম জানান- ২০০৮ সালের ২০ মার্চ কুমিল্লার বরুড়া উপজেলার দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের শিয়ালোড়া গ্রামের আবদুল খালেকের ছেলে মো. আলম ও তার বড় ভাই আলী নেওয়াজকে জায়গা জমির বিরোধে একই গ্রামের ফজলুল হক, আবু তাহের, আবিদ আলী, আবুল খায়ের, মো. জসীম, সোহেল মিয়া, সুমন, জয়নব বিবি ও মো. সুমনসহ কয়েকজন মারধর করে।

পরে গুরুতর আহত অবস্থায় আলম ও আলীকে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হলে আলমের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর ২২ মার্চ সকালে আলম মারা যান।

আরও পড়ুন: বাইকারদের বিক্ষোভ, ফেরি বিড়ম্বনা আর অভিনব বিকল্প

একই দিন সন্ধ্যায় নিহতের মা মাছুমা বেগম বাদী হয়ে বরুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার বাদী মাছুমা বেগম বলেন, আমি মামলার রায়ে সন্তুষ্ট নই। আমরা সবার ফাঁসি চাই। আমি উচ্চ আদালতে যাবো সবার ফাঁসির রায়ের জন্য।


একাত্তর/আরএ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়ে তিনটি কিশোর গ্যাংয়ের পাঁচজন মূলহোতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
কুমিল্লায় কিশোর গ্যাং প্রতিরোধে ধারাবাহিক অভিযানের পঞ্চম দফায় ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে পাঁচ দফায় জেলাজুড়ে মোট আটকের সংখ্যা দাড়ালো দুই হাজার ৩৫ জনে। পাশাপাশি নগরীর আলোচিত কিশোর শাহাদাত...
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
অপ্রতিম হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তুহিনসহ তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তারা হত্যার দায় স্বীকার করলেও ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের...
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর