মাদরাসা ছাত্রের গোপনাঙ্গ কেটে হত্যা, তিনজন গ্রেপ্তার

আপডেট : ২৭ জুন ২০২২, ০৭:৫৪ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সপ্তম শ্রেণীর মাদরাসা ছাত্র আজিম মোল্লা ওরফে বাদল মোল্লা (১৫) হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুন) পুলিশ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের আলাল শেখের ছেলে সবুজ শেখ (২২), সেলিম মন্ডলের ছেলে স্বাধীন মন্ডল (১৬) ও আসলাম মোল্যার ছেলে তোজাই মোল্যাকে (১৬) গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদেরকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

নিহত বাদল বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের হুমায়ন মোল্লার ছেলে ও স্থানীয় বড়হিজলী আলীম মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্র ছিলেন।

এর আগে গত রোববার (২৬ জুন) সকাল ১০টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের নিহতের বাড়ির অদূরে কানাবিলের একটি পাট খেতের মধ্যে থেকে পুলিশ বাদলের মরদেহ উদ্ধার করে। তার গোপনাঙ্গ কেটে এবং শরীরের বিভিন্নস্থানে আঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মরদেহ ফেলে রেখে যায়। এ ব্যাপারে নিহতের ভাই কামরুজ্জামান মোল্লা ওই দিনই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করে।

আরও পড়ুন: কৃষক হত্যার দায়ে আট জনের যাবজ্জীবন

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহার দিক নির্দেশনায় এ হত্যাকাণ্ডের ক্লু-উদঘাটন করাসহ হত্যার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


একাত্তর/আরএ

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর