গাঁজা ব্যবসায়ীকে ধরতে অভিযান, পুলিশকে সহায়তা করলো স্থানীয়রা

আপডেট : ২৭ জুন ২০২২, ০৮:৫২ পিএম

নওগাঁর রাণীনগরে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ফরহাদ হোসেন (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ জুন) রাত ১১টার দিকে উপজেলা সদরের রেলগেট এলাকা থেকে গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়।

আটককৃত ফরহাদ হোসেন উপজেলার সদরের বিষ্ণপুর গ্রামের বাসিন্দা।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি -তদন্ত) সেলিম রেজা জানান, মাদক বিক্রির উদ্দেশ্যে ফরহাদ সদরের রেলগেট এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১১টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে স্থানীয়দের সহায়তায় ফরহাদ হোসেনকে আটক করা হয়।

আরও পড়ুন: ঢামেকের সরকারি ইনজেকশন পাচারকালে র‍্যাবের হাতে ফার্মাসিস্ট আটক

আটক ফরহাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সোমবার (২৭ জুন) দুপুরে আদালতে মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃতের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন আইনে আগের ৬টি মামলা রয়েছে, যোগ করেন ওসি সেলিম।


একাত্তর/আরএ

নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর