মাদার নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর ভেসে উঠলো মরদেহ

আপডেট : ২৯ জুন ২০২২, ০১:৪৪ পিএম

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মাদার নদীতে মাছ ধরার সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া কেরামতের মরদেহ ২৪ ঘণ্টা পর ভেসে উঠেছে।

এর আগে মঙ্গলবার (২৮ জুন) সকাল সাড়ে ছয়টার দিকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। অবশেষে বুধবার (২৯ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে নদীতে ভাসতে দেখে নিহতের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, নদীতে মাছ ধরার সময় পানিতে পড়ে যান কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত মুনছুর গাজীর ছেলে কেরামত গাজী (৪০)। গ্রামবাসী অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসের শরণাপন্ন হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে তারা খুঁজে না পেয়ে খুলনা থেকে ডুবুরি দল নিয়ে আসে। ডুবুরি দল বেলা ১১টা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত ব্যাপক প্রচেষ্টার পরেও তার কোনো সন্ধান পায়নি। 

তারা আরও জানান, গ্রামবাসী ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের একত্রিত সকল প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় তারা উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করেন।

তবে হাল ছাড়েনি নিখোঁজের স্বজনেরা। সারারাত নদীতে বিভিন্ন জায়গায় খুঁজেছেন কেরামতকে। অবশেষে তারাই নদীতে ভাসতে দেখে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে আসেন।

তারা বলেন, কেরামতের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে অনিশ্চয়তার মধ্যে পড়েছে তার পরিবার। দুটি ছেলে সন্তান নিয়ে দিশেহারা নিহতের স্ত্রী। 

রায়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক বিশ্বাস জানান, নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাক্ষী হিসেবে স্বাক্ষর গ্রহণ করে নিহত কেরামত আলীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


একাত্তর/জো 

দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
সুন্দরবনে এক শতকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো ঐতিহাসিক ও বিলাসবহুল দুটি লঞ্চ ‘এমএল বনরানী’ ও ‘এমএল বনকন্যা’ নিলামে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন অচল ও...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর