তেলের লরি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে চারজন আহত

আপডেট : ২৯ জুন ২০২২, ০৩:১৭ পিএম

বাগেরহাটের মোল্লাহাটে খুলনা-ঢাকা মহাসড়কে জ্বালানি তেলের ট্যাংকার ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে চার যুবক গুরুতর হয়েছে । 

বুধবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলার দেড়বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতদের ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  

এই দুর্ঘটনায় আহতরা হলেন সানাল খাঁর ছেলে লাল খাঁ মিয়া (২৮), সেলিম শিকদারের ছেলে রুমান শিকদার (২৫), শাজাহান খাঁর ছেলে তায়েব খাঁ (২৫) ও বাবু খাঁর ছেলে সজীব খাঁ (২৪)। এদের প্রত্যেকের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার বল্লাহাটি গ্রামে। 

স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান জানান, পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়। তেলভর্তি লরি ও ট্রলিটিকে জব্দ করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


একাত্তর/জো 

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
বাগেরহাটে মাছ চুরির অভিযোগে মধ্যবয়সী এক ব্যক্তিকে গণপিটুনির পর তার দুই চোখ উপড়ে ফেলা হয়েছে। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর