প্রেমিকার বোন হত্যা মামলায় প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

আপডেট : ২৯ জুন ২০২২, ০৬:৪২ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রেমিক-প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলায় প্রেমিকার ছোট বোনকে হত্যা মামলায় বড় বোনের প্রেমিককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে নোয়াখালীর অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাইন উদ্দিন (২৮) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত হোরনের ছেলে।

মামলার বরাতে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি গোলাম আকবর জানান, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি মাইন উদ্দিনের সঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিলো।

২০১২ সালের ৮ মার্চ বিকেল ৪টার দিকে ওই কিশোরীর মা বাড়িতে না থাকার সুযোগে মাইন উদ্দিন বাড়িতে আসলে তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখতে পান ছোট বোন সালমা আক্তার (৮)।

এসময় এ ঘটনা মায়ের কাছে জানিয়ে দেওয়ার হুমকি দেয় সালমা। এতে ক্ষিপ্ত হয়ে মাইন উদ্দিন সালমা আক্তারকে কাঠের টুকরা দিয়ে আঘাত করে ও গলা টিপে হত্যা করেন। পরে লাশ বাড়ির পাশে ঝোঁপের মধ্যে তার লাশ ফেলে দেন তিনি।

গোলাম আকবর আরো জানায়, তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর আদালত মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার দুপুরে এ রায় ঘোষণা করে আদালত।

আরও পড়ুন: নোয়াখালীর চৌমুহনীতে মন্দিরে হামলার ঘটনায় এক আসামী গ্রেপ্তার

রায় ঘোষণার পর আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। অপরদিকে, আসামি শারমিন আক্তারের বয়স তৎকালীন সময়ে ১৬ হওয়ায় তার বিরুদ্ধে শিশু আইনে শিশু আদালতে মামলার বিচার চলমান।

আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট স্বপন চন্দ্র পাল।


একাত্তর/আরএ

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর