মাইক্রোবাস চাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, আহত দুই

আপডেট : ০১ জুলাই ২০২২, ০৩:৩৯ পিএম

পিকনিকের হাঁস কিনে বাড়ি ফেরার পথে নওগাঁর সাপাহারে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালক এসএসসি পরীক্ষার্থী সিয়াম আহমেদের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে তার দুই বন্ধু। 

শুক্রবার (১ জুলাই) ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত সিয়াম আহমেদ সাপাহার উপজেলার পাতাড়ি ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামের গোলাম আজমের ছেলে। সে সাপাহার আল হেলাল ইসলামী একাডেমির এসএসসি পরীক্ষার্থী ছিল। বৃহস্পতিবার (৩০ জুন) রাত ৮টার দিকে উপজেলার নিশ্চিতপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ‍্যায় উপজেলার দীঘিরহাট থেকে পিকনিকের জন্য হাঁস কিনে সিয়ামসহ তিন বন্ধু মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল । পথিমধ্যে নিশ্চিতপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে দুই বন্ধু রাস্তার পাশে এবং সিয়াম রাস্তার ওপরে ছিটকে পরে। 

এসময় সিয়ামের মাথার উপর দিয়ে মাইক্রোবাসের চাকা যাওয়ায় সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

আরও পড়ুন: হাওরের তিন উপজেলার পানি নামছে না, দুর্ভোগে লক্ষাধিক মানুষ

অন্যদিকে সিয়ামের অবস্থা খারাপ হওয়ায় তাকে রাতে রামেকে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। 

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত  করে বলেন, ঘটনার পর মাইক্রোবাসের চালক মাইক্রোবাস নিয়ে পালিয়ে গেছে। নিহতের পরিবার থেকে এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এসজে

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর