অপহরণ মামলায় মৃত ব্যক্তিকে আসামি করার অভিযোগ

আপডেট : ০১ জুলাই ২০২২, ০৪:১৫ পিএম

নেত্রকোণার কলমাকান্দায় এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এদিকে এ ঘটনায় অপহরণে সহায়তা করার মামলায় মৃত ব্যক্তিকে আসামি করার অভিযোগ উঠেছে।

অপহৃত কিশোরীর বাবা (৬২) তার নবম শ্রেণির পড়ুয়া মেয়েকে (১৬) অপহরণের অভিযোগে মো. জুয়েল মিয়াকে (৩২) প্রধান আসামি ও এ কাজে সহায়তাকারী হিসেবে আরও পাঁচজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। 

শুক্রবার (১ জুলাই) কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ খান অপহরণ মামলার সত্যতা নিশ্চিত করেন। 

এ মামলায় অন্যান্য আসামিরা হলেন- প্রধান আসামির চার ভাই কাউসার মিয়া (৪০), মোবারক (৩৫), মিনারুল (৩০) ও জামিরুল (২৫) এবং তাদের বাবা আ. রশিদ (৬৫)। তারা সকলেই উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাটা গ্রামের বাসিন্দা।

তবে খোঁজ নিয়ে জানা যায়, আসামিদের বাবা আ. রশিদ প্রায় ১৫ বছর আগেই মারা গেছেন। মৃত ব্যক্তির নাম মামলায় থাকাতে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে কৌতূহল। 

ওসি মো. আবদুল আহাদ খান জানান, অপহৃতকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে। অপহরণকারীরা কীভাবে কোন পথ দি‌য়ে গি‌য়ে‌ছে তা সনাক্ত করা হ‌য়ে‌ছে এবং এ কা‌জে ব‌্যবহৃত মোটরসাইকেলটি জব্দ কর‌া হয়ে‌ছে। 

তিনি আরও জানান, বাদী যদি মৃত ব্যক্তির নাম উল্লেখ করে থাকেন তা তদন্তের সময় বের হবে ও সেই মোতাবেক চার্জশীট দেওয়া হবে।

এদিকে মামলার বাদী জানিয়েছেন, আস‌া‌মি‌দের বাবা মৃত বিষয়‌টি তার জানা ছিল না।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী কলমাকান্দা সদরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। সে উপজেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। 

এদিকে আসামি তিন সন্তানের জনক জুয়েল মিয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিডিও ধারণ করেন। সেই সূত্রে ভুক্তভোগীর পরিবারে তার যাতায়াত ছিল। 

এজাহারে বলা হয়, জুয়েল মিয়া প্রায়সময়ই ওই কিশোরীকে উদ্দেশ্য করে কু-অঙ্গভঙ্গি করতেন ও তাকে উত্যক্ত করতেন। তাকে বাধানিষেধ করা হলে তা সত্ত্বেও তিনি কর্ণপাত না করে আরও বেপরোয়া হয়ে ওঠেন। তার সাথে বিয়ে না দিলে ওই কিশোরীকে অপহরণের হুমকি দেন জুয়েল মিয়া। তার ভাইদেরকে বিষয়টি অবগত করলেও তারা কোন সমাধান না দিয়ে উল্টো ওই কিশোরীর পরিবারকে বিয়ের দেয়ার জন্য চাপ দিতে থাকেন।

আরও পড়ুন: সৌদিতে আরও এক হজযাত্রীর মৃত্যু

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে ওই কিশোরী জন্ম নিবন্ধন সংশোধনের জন্য বাড়ি থেকে বের হয়। এরপর বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি করে তার বাবা জানতে পারেন, উপজেলা পরিষদের মোড় থেকে তার মেয়েকে জোর করে সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করেছেন জুয়েল মিয়া।

স্থানীয় সা‌বেক ইউপি সদস্য ও পাঁচকাটা গ্রা‌মের বা‌সিন্দা মা‌নি‌ক মিয়া বলেন, স্কুলপড়ুয়া মেয়ের সাথে এ ধরনের কাজ করে থাকলে তা অবশ্যই নিন্দনীয় ও এর সঠিক বিচার চাই। তবে মামলার আসামি আ. রশিদ অনেক আগেই মারা গেছেন। মৃত মানুষকে আসামি করায় গ্রামের মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। 


একাত্তর/এসজে


পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত...
সীমান্তবর্তী নেত্রকোণার দুর্গাপুর উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন রেলপথ। এ দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়েছে। তবে, বহুদিন ধরেই সেই স্বপ্ন যেন অধরাই রয়ে গেছে। তবে এবার...
সুন্দরবনে আবারও সক্রিয় হয়ে উঠেছে বনদস্যুরা। গত কয়েক দিনে পূর্ব সুন্দরবনের আলোরকোল ও কোকিলমনি এলাকা থেকে ১৩ জন জেলে এবং ছয় জন মৌয়ালকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। অপহৃতদের মুক্তির জন্য...
সাতক্ষীরার শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ মে) সকালে যৌথ বাহিনীর অভিযানের মুখে অপহরণকারীরা তাকে ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনার...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর