চাঁপাইনবাবগঞ্জের কানসাট বাঁশপট্টিতে পাওয়ার টিলারের ধাক্কায় এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে।
শনিবার (২ জুলাই) সকাল ৯টার দিকে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কানসাট বাঁশপট্টিতে এ ঘটনা ঘটে। নিহত ভিক্ষুক মোবারক পুর ইউনিয়নের জহরপুর গ্রামের নবাব আলীর স্ত্রী মোসা. লালবানু (৫২) ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জুবায়ের আহমেদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ভ্যান আরোহী লালবানু ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে সোনামসজিদ যাওয়ার পথে পাওয়ার টিলার ভ্যানকে ধাক্কা দিলে ভ্যান থেকে পড়ে গুরুতর আহত হন তিনি।
আরও পড়ুন: ফুলগাজীতে ১৪৪ ধারা জারি
আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লালবানুকে মৃত ঘোষণা করে।
ওসি আরও জানান, এ দুর্ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
একাত্তর/এসজে
