নড়াইলে শিক্ষক লাঞ্ছনা: চার আসামি তিন দিনের রিমান্ডে

আপডেট : ০৩ জুলাই ২০২২, ০৪:২১ পিএম

নড়াইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার ঘটনায় গ্রেপ্তার চার আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রোববার (৩ জুলাই) সকাল ১০টায় আসামি রহমতুল্লা বিশ্বাস রনি, শাওন খান, মনিরুল ইসলাম এবং সৈয়দ রিমনকে জেলা কারাগার থেকে বিশেষ নিরাপত্তার মাধ্যমে নড়াইল সদর আমলী আদালতে আনা হয়। দুপুর ১২টায় তাদেরকে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদার আদালতে তোলা হয়। 

সেখানেই মামলার তদন্তকারী কর্মকর্তা মাহমুদুর রহমানের পাঁচদিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

ঘটনাসূত্র: 

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ফুঁসছে নড়াইলবাসী

সাভার ও নড়াইলের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নড়াইলে শিক্ষকের গলায় জুতার মালা, আ’লীগ সভাপতিকে অব্যাহতি

অধ্যক্ষ লাঞ্ছিতের ঘটনায় এক তদন্ত কমিটির রিপোর্ট

নড়াইল থানার ওসি প্রত্যাহার

উল্লেখ্য, ধর্ম অবমাননা নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১৮ জুন সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানো হয়। পরে এই ঘটনায় পুলিশ বাদি হয়ে ১৮০ জনের বিরুদ্ধে মামলা করলে চারজনকে গ্রেপ্তার করা হয়।


একাত্তর/এসজে


কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর