‘লঞ্চে এতো কম যাত্রী জীবনে দেখি নাই’

আপডেট : ০৩ জুলাই ২০২২, ০৫:৫১ পিএম

পদ্মা সেতু চালুর পর নদ-নদীবেষ্টিত দেশের দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগ সহজ হয়েছে। সড়কপথে এখন কম সময়েই ঢাকাসহ দেশের অন্য এলাকায় যাতায়াত করতে পারছে এ অঞ্চলের মানুষ। 

কিছু দিন আগেও এ অঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল লঞ্চ। ঢাকা থেকে বিভিন্ন রুটে লঞ্চ চলাচল করে। সবচেয়ে বড়ো লঞ্চগুলো চলে ঢাকা-বরিশাল রুটে। এ রুটে ভায়াপথ মিলিয়ে অন্তত ২৫টি লঞ্চ চলে।  

এদিকে পদ্মা সেতু খুলে দেওয়ার পর থেকে এর প্রভাব পড়েছে নৌযানগুলোর ওপর। যাত্রী সঙ্কটে ভুগছে লঞ্চগুলো। এমনকি ভাড়া কমিয়েও দেখা মিলছে না যাত্রীর।

image


রোববার (৩ জুলাই) সরেজমিন পটুয়াখালীর গলাচিপা লঞ্চঘাটে আগে মতো যাত্রীদের ভিড় দেখা যায়নি। এদিন গলাচিপা থেকে মাত্র ২৫ জন যাত্রী নিয়ে এমভি পূবালী-৫ নামের একটি লঞ্চকে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে দেখা গেছে। 

লঞ্চ সংশ্লিষ্টরা জানান, ঢাকা-গলাচিপা সড়ক পথে বাস সার্ভিস চালুর পর এর প্রভাব নৌ রুটে পড়েছে। ফলে এই রুটে যাত্রী কমতে শুরু করেছে। ভাড়া কমিয়ে দেওয়ার পরও যাত্রী পাচ্ছে না লঞ্চগুলো।

এমভি পূবালী-৫ লঞ্চটির সুপারভাইজার আবুল বাসার জানান, লঞ্চে প্রায় ৭৬টি কেবিন থাকলেও ভাড়া হয়েছে মাত্র চারটি। বাকিগুলো ফাঁকা। আর ডেকে যাত্রী পাওয়া গেছে মাত্র ২৫ জন। পদ্মা সেতু খুলে দেওয়ার পর যাত্রী কমে গেছে।

image


তিনি জানান, আগে সিঙ্গেল কেবিনের ভাড়া এক হাজার ৫০০ ও ডাবল কেবিন দুই হাজার ৮০০ টাকা ছিল। তবে এখন সিঙ্গেল কেবিনে ২০০ টাকা ও ডাবল কেবিনে ৩০০ টাকা ভাড়া কমানো হয়েছে। ডেক যাত্রীদের ভাড়া ৫৫০ টাকা থেকে কমিয়ে ৪০০ টাকা নেওয়া হচ্ছে।

এমভি পূবালী- ৫  লঞ্চের মাস্টার আব্দুল হক জানান, অনেক বছর হলো লঞ্চে চাকরি করি। কিন্তু আমার জীবনে এতো কমে যাত্রী আগে কখনও দেখি নাই। ভাড়া কমিয়েও যাত্রী পাওয়া যায় না, এটাই প্রথম দেখলাম। 

আরও পড়ুন: ঈদের আগে পদ্মা সেতুতে বাইক চলার সম্ভাবনা কম

এমভি পূবালী- ৫ লঞ্চের পরিচালক মজিবুর রহমান বলেন, প্রত্যেক ট্রিপে এক থেকে দেড় লাখ টাকা লোকসান হচ্ছে।  

পটুয়াখালী নদী বন্দরের নৌনিত্রা বিভাগের পরিবহন পরিদর্শক দিনেশ সাহা বলেন, লঞ্চ মালিকরা এখন লোকসান গুনেছেন।


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর