দলবেঁধে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট : ০৪ জুলাই ২০২২, ১১:৪৯ এএম

শেরপু‌রের শ্রীবরদী‌তে দলবেঁধে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. সুমন আহম্মেদকে (২৪) গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব-১৪। 

রোববার (৩ জুলাই) রাত সা‌ড়ে ১১টায় র‌্যাবের প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌ন র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক‌্যা‌ম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান। এর আগে, রোববার বি‌কে‌লে গাজীপুরের বাসন থানার শহীদ রওশন সড়ক সংলগ্ন এলজিইডি ভবনের সামনে থে‌কে তা‌কে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাবের প্রেস বিজ্ঞ‌প্তি থে‌কে জানা যায়, সুমন আহ‌ম্মেদ ও ভুক্তভোগীর মধ্যে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক হয়। 

র‍্যাব আরও জানায়, গত ১২ জুন সুমন ভুক্তভোগীকে ঢাকা নিয়ে যাওয়ার কথা বলে রাত ১টার দি‌কে শ্রীবরদী উপ‌জেলার খোশালপুর পুটল এলাকার জনৈক আলমগীরের টিনের ঘরের ভেতরে নিয়ে যায়। এরপর সুমন আহ‌ম্মেদ, জা‌হিদ ও আকরাম মি‌লে তাকে দল‌বেঁধে ধর্ষণ ক‌রে পালিয়ে যায়। 

প‌রে ২৩ জুন ভুক্তভোগী বাদী হ‌য়ে তিনজ‌নের নাম উল্লেখ ক‌রে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় মামলা করেন। মামলার পর পু‌লিশ পুটল গ্রা‌মের আকরাম (৩৫) ও জা‌হিদকে (২৪) গ্রেপ্তার ক‌রে। ত‌বে পলাতক ছিল মামলার প্রধ‌ান আসামি সুমন আহ‌ম্মেদ। 

আরও পড়ুন: নড়াইলে শিক্ষক লাঞ্ছনা: আরও এক আসামি গ্রেপ্তার

অব‌শে‌ষে রোববার (৩ জুলাই) বি‌কে‌ল চারটার দি‌কে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গাজীপুরের বাসন থানার শহীদ রওশন সড়ক সংলগ্ন এলজিইডি ভবনের সামনে থে‌কে তা‌কে গ্রেপ্তার করে। 

শ্রীবরদী থ‌ানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. আবু সাঈম জানান, মামলার পর দুইজন‌কে গ্রেপ্তার করা হয়। রোববার র‌্যাব মামলার প্রধান আসামি‌কেও গ্রেপ্তার ক‌রে।


একাত্তর/এসজে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর