নড়াইলে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

আপডেট : ০৫ জুলাই ২০২২, ০৫:৫৯ পিএম

নড়াইলে মাদক মামলায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে, আরো ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কেরামত আলি এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

পলাতক মাদক কারবারিরা হলেন- সাতক্ষীরা জেলার কলারোয়া থানার রামভদ্রপুর গ্রামের মো. আলি হোসেন সরদার (৩০) ও মো. মিঠু মোড়ল (২৮)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৫ আগস্ট নড়াইল সদরের আফরা চৌরাস্তায় যানবাহন তল্লাশিকালে দুপুর সাড়ে ১২টার দিকে একটি নম্বরবিহীন মোটরসাইকেলের সিটের নীচ ও সাইড কভার থেকে ৫২ বোতল ফেনসিডিলসহ মো. আলি হোসেন ও মো. মিঠু মোড়লকে আটক করা হয়।

আরও পড়ুন: মালবাহী ট্রাক চাপায় পাঁচজনের মৃত্যু, আহত তিন

এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা হয়েছে। ৯ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামীরা পলাতক ছিল।


একাত্তর/আরএ

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় বাবা-ছেলেসহ উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। 
হবিগঞ্জে আলোচিত জামায়াত নেতা মুহিবুর রহমান চৌধুরী হত্যা মামলায় জেলা কৃষকলীগের এক নেতাকে আমৃত্যু কারাদণ্ড ও অপর ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর