সেতুতে স্বস্তি, তবুও লম্বা জট

আপডেট : ০৭ জুলাই ২০২২, ১১:৩৪ এএম

ঈদ যাত্রার তৃতীয় দিনের সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানী থেকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ধরেই কিছুটা স্বস্তিতেই স্বজনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে উত্তরের ঘরমুখো মানুষ।

তবে রাতভর বৃষ্টি আর সেতুর পূর্বপাড়ে দুটি সড়ক দুর্ঘটনার ঘটনায় টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় পর্যন্ত অন্তত ১৮ কিলোমিটার সীমানায় যানবাহনের লম্বা সারির সৃষ্টি হয়েছে। ফলে যানবাহনগুলো ধীর গতিতে চলতে শুরু করেছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল ১০টা থেকে মহাসড়কে যানবাহনের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেলেও টাঙ্গাইলের সীমানায় তেমন কোন জট না থাকায় স্বস্তি প্রকাশ করেন চালকসহ যাত্রীরা।

গতকাল বুধবার বিকেল পর্যন্ত এ মহাসড়কটি ছিলো বেশ ফাঁকা।

তবে আজ বিকেল থেকে সড়কটিতে ঈদে ঘরমুখো যাত্রীর ভিড় বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এ চাপ হতে পারে বর্তমানের তুলনায় কয়েক গুণ বেশি।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, যাত্রীদের দুর্ভোগের কথা বিশেষ বিবেচনায় নিয়ে এবার ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: পদ্মায় জেলের জালে ৩১ কেজির বাগাইড় মাছ

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন জানান, এছাড়া ঈদ যাত্রা স্বাচ্ছন্দ্য ও নির্বিঘ্ন করতে পুলিশ সুপারের নির্দেশনা মেনে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছে।


একাত্তর/আরএ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পে ছোরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর উপর ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
চারদিন পরই পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনের সাথে ত্যাগের মহিমায় ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। স্বাভাবিক সময়ের তুলনায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীর সংখ্যা কয়েকগুণ...
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে খুলে দেয়া হয়েছে বিমানবন্দর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত সাতটি ফ্লাইওভার। তারপরও ভোগান্তির শঙ্কা রয়েছে চৌরাস্তাসহ কয়েকটি পয়েন্টে। তবে প্রশাসনের কর্মকর্তারা...
বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
চলমান মার্কিন-ইসরাইলি সামরিক আগ্রাসনের মধ্যেই ইরানে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে আসার দাবি জোরালো হচ্ছে। এনপিটি চুক্তি থেকে বেরিয়ে আসতে এবার দেশটির পার্লামেন্টে বিল জমা...
জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র পরিবারের সদস্যগণ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
কম্বোডিয়ার রাজধানী নমপেনে পরিচালিত এক বিশেষ অভিযানে অবৈধ অনলাইন স্ক্যাম বা সাইবার প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর