সাত ফ্লাইওভার চালু, তবুও যানজটের শঙ্কা গাজীপুর সড়কে

আপডেট : ১৪ জুন ২০২৪, ১০:৩৭ এএম

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে খুলে দেয়া হয়েছে বিমানবন্দর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত সাতটি ফ্লাইওভার। তারপরও ভোগান্তির শঙ্কা রয়েছে চৌরাস্তাসহ কয়েকটি পয়েন্টে। তবে প্রশাসনের কর্মকর্তারা বলছেন যানজট ও দুর্ভোগ লাঘবে নেয়া হয়েছে নানামুখী পরিকল্পনা। 

বাস র‍্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের সড়ক ও ফ্লাইওভার নির্মাণ প্রায় শেষ। খুলে দেয়া হয়েছে রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুরের চান্দনা পর্যন্ত সাতটি ফ্লাইওভার। অনেকটাই স্বস্তি ফিরেছে এই পথে চলাচলকারীদের।

কিন্তু গাজীপুর বোর্ড বাজার থেকে চৌরাস্তা পর্যন্ত দুর্ভোগের শঙ্কায় যাত্রী ও যানবাহনের চালকরা। কারণ বিআরটি স্টেশনের কারণে সরু হয়ে গেছে সড়কের লেন, এই অংশে যাত্রী উঠানামার চাপও বেশি। এর সাথে যোগ হয় যেখানে সেখানে পথচারীদের রাস্তা পারাপার।

ঈদযাত্রায় ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-গাজীপুর সড়কের সংযোগস্থলে যানজটের বিষয়টি জানা পুলিশেরও। তাই সেখানে দুর্ভোগ কমাতে বিশেষ পরিকল্পনা নিয়েছে তারা।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার হোসেন বলেন, পুলিশের ৩০টি মোবাইল টিম থাকবে। আমরা বড় বড় ফ্যাক্টরি মালিকদের অনুরোধ করেছি যে, ১৪ ও ১৫ তারিখে অধিকাংশ ফ্যাক্টরি ছুটি হবে, শ্রমিকরা ফ্যাক্টরির ভেতর থেকেই যাতে রওনা হতে পারে। বাসগুলো রাস্তায় দাঁড়ালে যানজট হবে। তারা আমাদের আশ্বাস দিয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করবে।   

ঘরে ফেরা মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পাশাপাশি নানা রকম পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন। সব সংস্থার সাথে সমন্বয় করেই চলছে এসব কার্যক্রম।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, আমরা লক্ষ্য রাখছি যাতে পশুবাহী যেসব যানবাহন আছে সেগুলো চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি না করতে পারে।  

শিল্পাঞ্চল গাজীপুরে কলকারখানা ছুটির পরেই মহাসড়কে নামে মানুষের ঢল। এই যাত্রী তুলতে যেখানে-সেখানে বাস থামানোয় তৈরি হয় যানজট। এমন অবস্থা ঠেকাতে এবার মহাসড়কে থাকবে শিল্প পুলিশের ৩০টি মোবাইল টিম।

আরবিএস
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু।
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর