দৌলত‌দিয়ায় যাত্রী‌ ও যানবাহনের চাপ থাক‌লেও নেই ভোগান্তি

আপডেট : ১৪ জুন ২০২৪, ১১:৪০ এএম

চারদিন পরই পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনের সাথে ত্যাগের মহিমায় ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। স্বাভাবিক সময়ের তুলনায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীর সংখ্যা কয়েকগুণ বাড়লেও নেই ভোগান্তি। 

শুক্রবার সকাল থেকে কর্মস্থল থেকে ফেরা মানুষের ঢল নামে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। 

যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ থাকলেও কোনো প্রকার ভোগান্তি ছিলো না ঘাটে। 

স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রায় পারাপার নির্বিঘ্ন করতে এই নৌরুটে বর্তমানে ২০টি ফেরি ও ৩০টি লঞ্চ চলাচল করছে। 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জোতি বিকাশ চন্দ্র বলেন, কেউ যাতে ঘাটে চাঁদাবাজি, চুরি ছিনতাইসহ অপতৎপরতা চালাতে না পারে সেজন্য জেলা পুলিশ ও জেলা প্রশাসন একত্রে কাজ করছে। 

আরবিএস
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, পটুয়াখালী, শরীয়তপুর, নারায়ণগঞ্জ ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলার কয়েক শ গ্রামে বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু।
মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটগামী একটি যাত্রীবাহী লঞ্চ নদীর ডুবোচরে ধাক্কা খেয়েছে। এ সময় ল‌ঞ্চে‌র তিনজন যাত্রী নদীতে পড়ে যান।
ঈদুল আজহাকে ঘিরে কুমিল্লা সীমান্তে গরু চোরাচালান ও ঈদ পরবর্তী চামড়া পাচার রোধসহ যে কোনো প্রকারের সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর