শতাধিক ঈদের জামাতে ইমামতি করে অবসর

আপডেট : ১০ জুলাই ২০২২, ০৬:৫১ পিএম

৫৬ বছর ধরে ইমামতি করা হাজীগঞ্জের আলহাজ্ব মাওলানা ফজলুল হক একটানা শতাধিক ঈদের জামাতের ইমামতি করে অবসর গ্রহণ করেছেন। 

বার্ধক্যজনিত কারণে রোববার (১০ জুলাই) অনুষ্ঠিত ঈদুল আযহার নামাজের শেষ করে ইমামতি থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নেন তিনি। ফজলুল হক চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে ইমামতি করতেন। 

বিদায়ের সময় উক্ত ঈদগাহতে নামাজ আদায়কারী মুসল্লিগন ফজলুল হককে বিদায় দিতে গিয়ে চোখে পানি সংবরণ করতে পারেননি। 

আরও পড়ুন: দিনাজপুরে দেশের সবচেয়ে বড়ো ঈদের জামাত অনুষ্ঠিত

বার্ধক্যজনিত কারণে ইমামতি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণকালে ঈদগাহ কমিটির পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। কর্মজীবনে তিনি হাজীগঞ্জ উপজেলার নওহাটা ফাজিল মাদরাসার শিক্ষকতা করতেন। বহু আগে তিনি শিক্ষকতা পেশা থেকে অবসর নেন। 


একাত্তর/এসজে
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় জড়িত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ইয়াবা...
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ঘটনার দুই বছর পর ময়নাতদন্তের...
চাঁদপুর জেলা শহরের ব্যাংক কলোনি এলাকায় একটি নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর