সীমান্ত দিয়ে কোরবানির পশু আসেনি, চামড়াও পাচার হবেনা: বিজিবি মহাপরিচালক

আপডেট : ১০ জুলাই ২০২২, ০৭:৪৩ পিএম

এবার ঈদুল আজহায় সীমান্ত দিয়ে কোরবানির পশু আসেনি, চামড়াও পাচার হবে না বলে আশ্বস্ত করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। 

ঈদের দিন রোববার (১০ জুলাই) দুপুরে সুনামগঞ্জ সীমান্তের ডলুড়া এলাকার আট শতাধিক বানভাসির মধ্যে কোরবানির মাংস ও খাদ্য সামগ্রীসহ বানভাসিদের জন্য বিশেষ ত্রাণ বিতরণ করতে এসে তিনি এই আশ্বাস দেন। 

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, এবার কোনো সীমান্ত দিয়ে কোরবানির হাটে বিদেশি কোন পশু আসতে পারেনি। তাই প্রত্যন্ত এলাকার বাজারেও আমাদের খামারিদের গরু ছাড়া অন্য কোন গরু দেখা যায়নি। তবে এখন আমরা আরেকটা কাজ করব তা হলো চামড়া পাচার রোধ করা। চামড়া যাতে পাচার না হয় সেজন্য আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি। 

বিজিবির মহাপরিচালক আরও বলেন, ঈদের দিন সুনামগঞ্জের অসহায় বন্যার্তদের জন্য বিশেষ ত্রাণ নিয়ে এসেছি। তাজা মাংস, মসলা, চাল, ডাল, তেল, সেমাইসহ বিভিন্ন পদের বিশেষ ত্রাণ দিয়েছি যাতে পরিবারের সবাইকে নিয়ে তারা ঈদ উদযাপন করতে পারেন। 

যতদিন পর্যন্ত বন্যার্ত লোকজন সহায়তা চাইবেন বিজিবি ততদিন সহায়তা দিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, আমরা সবাই মিলে বন্যা দুর্গতদের জন্য কাজ করলে বন্যাপীড়িত লোকজনের দুঃখকষ্ট লাঘব করতে পারব।  

জানা গেছে, বিজিবির পক্ষ থেকে আটশত পরিবারকে তিন প্যাকেট করে ঈদের বিশেষ ত্রাণ দেওয়া হয়। এই ত্রাণের মধ্যে রয়েছে কোরবানির দেড় কেজি মাংস, চাল, ডাল, সেমাই, লাচ্চি, লবন, চিনিসহ নানা পদের খাদ্য সামগ্রী।


একাত্তর/জো

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, পটুয়াখালী, শরীয়তপুর, নারায়ণগঞ্জ ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলার কয়েক শ গ্রামে বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা...
চুল আর চোখের চাউনিতে হুবহু মিল! আর সেই রূপের জাদুতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম, সবখানেই রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছিল এলভিনো জাতের এক মহিষ, যার নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড...
সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বিএসএফের আকস্মিক গুলির জবাবে বিজিবি পাল্টা গুলি চালালে সাময়িক উত্তেজনা তৈরি হয়।...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর