দেশের বিভিন্ন জেলায় ঈদুল আজহা উদযাপন

আপডেট : ২৭ মে ২০২৬, ০১:১৮ পিএম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, পটুয়াখালী, শরীয়তপুর, নারায়ণগঞ্জ ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলার কয়েক শ গ্রামে বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে। 

সকাল থেকে এসব এলাকার মুসল্লিরা উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় ও কোরবানি সম্পন্ন করেছেন।

তবে দেশের মূল ভূখণ্ডে সরকারি ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। 

একাত্তরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে। সকাল সাড়ে আটটা থেকে ৯টার মধ্যে সাদ্রা দরবার শরিফসহ আশপাশের এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সাদ্রা দরবার শরিফ মাঠে ঈদের প্রথম জামাতে ইমামতি করেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি। সকাল ৯টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জামাতে ইমামতি করেন পীর মাওলানা আরিফ চৌধুরী।

ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের টোরামুন্সীরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মতলব উত্তর উপজেলার দেওয়ানকান্দি কেন্দ্রীয় জামে মসজিদসহ উপজেলায় মোট ছয়টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে বৃষ্টির কারণে মুসল্লিরা কিছুটা সমস্যায় পড়েন। ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবারের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) এই প্রথা চালু করেন।

লক্ষ্মীপুরের ১০ গ্রামে আগাম ঈদ

লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর উপজেলার ১০টি গ্রামে সহস্রাধিক মুসল্লি আজ ঈদুল আজহা উদ্‌যাপন করেছেন। সকাল সাতটায় রামগঞ্জ উপজেলার জাহাঙ্গীর টাওয়ারস্থ খানকায়ে মাদানিয়া কাসেমীয়া রামগঞ্জ শাখায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। স্থানীয়রা জানান, মাওলানা ইসহাক (রহ.)-এর অনুসারীরা গত ৪৬ বছর ধরে এই নিয়ম মেনে চলছেন।

পটুয়াখালীর ৩৫ ও কলাপাড়ার আট গ্রামে উদ্‌যাপন

পটুয়াখালী সদর, গলাচিপা, বাউফল ও কলাপাড়া উপজেলার ৩৫টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ আজ কোরবানির ঈদ পালন করছেন। সকাল আটটায় সদর উপজেলার বদরপুর দরবার শরিফে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মাওলানা শফিকুল ইসলাম আব্দুল গনি। ১৯২৮ সাল থেকে তারা এই রীতি অনুসরণ করছেন।

এদিকে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরিফ মসজিদসহ আটটি গ্রামে প্রায় ১০ হাজার মানুষ ঈদ উদ্‌যাপন করছেন। এরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত।

দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে উৎসবের আমেজ

চন্দনাইশসহ দক্ষিণ চট্টগ্রামের প্রায় ৬০টি গ্রামে আজ পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে। চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা প্রায় দুই শতাধিক বছর ধরে বিশ্বের কোথাও চাঁদ দেখার সাপেক্ষে এই নিয়ম মেনে আসছেন। সকাল আটটায় জাঁহাগিরিয়া দরবার প্রাঙ্গণে ঈদের জামাতে ইমামতি করেন পীরজাদা সৈয়্যদ মাওলানা মোহাম্মদ আলী।

শরীয়তপুরে ২০ হাজার মুসল্লির ঈদ, তবে কোরবানি নেই

শরীয়তপুরের অন্তত ৩০টি গ্রামের প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি আজ ঈদ উদ্‌যাপন করেছেন। সকাল সাড়ে ১০টায় নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন শাহ সুফি সৈয়্যদ বেলাল নূরী আল সুরেশ্বরী। প্রায় ১৫০ বছর ধরে এই দরবারের অনুসারীরা একদিন আগে ঈদ পালন করলেও তাদের নিয়ম অনুযায়ী কোনো পশু কোরবানি করা হয় না।

ভোলার ১৪ গ্রামে পাঁচ হাজার পরিবারের ঈদ

ভোলার বিভিন্ন উপজেলার ১৪টি গ্রামের প্রায় পাঁচ হাজার পরিবার আজ ঈদুল আজহা পালন করেছে। বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাই পত্তন গ্রামের মৃত মজনু মিয়ার বাড়িতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা ইয়াছিন। এরা সুরেশ্বরী ও মির্জাখীল দরবার শরিফের অনুসারী। নামাজ শেষে তারা পশু কোরবানি দেন।

সোনারগাঁয়ে ২৩ গ্রাম ও সাতক্ষীরায় ২০ গ্রামে ঈদ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গিরদাইন পশ্চিমপাড়া, নয়াপুরসহ ২৩টি গ্রামের মানুষ আজ ঈদ পালন করেছেন। সকাল আটটায় গিরদাইন পশ্চিমপাড়া জামে মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। 

অন্যদিকে, সাতক্ষীরার বাউখোলা আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদসহ জেলার প্রায় ২০টি গ্রামে আজ ঈদের নামাজ ও ছাগল কোরবানির মধ্য দিয়ে উৎসব উদ্‌যাপিত হয়েছে।

মৌলভীবাজার ও বগুড়ায় ঈদের জামাত

মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় সকাল সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন উপজেলার শতাধিক নারী ও পুরুষ অংশ নেন এবং পরে পশু কোরবানি দেন। 

বগুড়ার গাবতলী রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার কারণে মাঠের বদলে মসজিদের ভেতরে অর্ধশত মুসল্লি নিয়ে নামাজ সম্পন্ন হয়।

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ঈদের নামাজ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়ীয়া আহলে হাদিস জামে মসজিদ, ভালকি ও নিত্যানন্দপুর এলাকায় আজ সকাল আটায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির কারণে মুসল্লিরা ঘরের ভেতরে নামাজ আদায় করেন।

একাত্তর/এসি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু।
ঈদুল আজহাকে ঘিরে কুমিল্লা সীমান্তে গরু চোরাচালান ও ঈদ পরবর্তী চামড়া পাচার রোধসহ যে কোনো প্রকারের সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঈদুল আজহা উপলক্ষ্যে বৃহস্পতিবার (৫ জুন) থেকে আগামী শনিবার (১৪ জুন) পর্যন্ত টানা ১০দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আগামীকাল শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর