ইউপি সদস্যের মৃত্যু নিয়ে ধোঁয়াশা, স্ত্রী ছুরিকাহত

আপডেট : ১২ জুলাই ২০২২, ০৩:০৫ পিএম

নাটোরের নলডাঙ্গায় পারিবারিক কলহের জের ধরে বিবাদে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট না হওয়ায় এ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। 

সোমবার (১১ জুলাই) রাতে উপজেলার মাধনগর এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত আবদুল আলীম মাধনগর ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। ছুরিকাঘাতে আহত তার স্ত্রী রিমা বেগমকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে আবদুল আলীমের বাড়িতে তার স্ত্রীর চিৎকার শুনে ঘরের জানালা ভেঙে প্রবেশ করেন আবদুল আলীমের শাশুড়ি এনেকা বেগম। এসময় নিজের মেয়েকে ছুরিকাহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নিয়ে যান তিনি। 

পরে স্থানীয় লোকজন আবদুল আলীমের বাড়িতে গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পারিবারিক কলহের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জানান, ইউপি সদস্য তার স্ত্রীকে ছুরি মেরেছে এবং গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অপরদিকে ঘরের ভেতরে ঢুকে স্থানীয়রা ওই ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন: বাস-লরি সংঘর্ষে লরিচালক নিহত, আহত ছয়

ওসি আরও জানান, আবদুল আলীমের মাথায় হালকা আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

ঘটনাস্থলে গোয়েন্দা সংস্থার সদস্যরা হত্যার বিভিন্ন আলামত সংগ্রহ করেছে জানিয়ে ওসি জানান, এ বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এদিকে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, রিমা আবদুল আলীমের দ্বিতীয় স্ত্রী। রাতের কোনো এক সময় আলীম তার স্ত্রীকে ছুরিকাঘাত করেন ও এরপর কোনোভাবে আঘাতে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 


একাত্তর/এসজে

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর