ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পাতিল বাইচ খেলা। ঈদের তৃতীয় দিন মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকায় স্থানীয় যুবকরা এই খেলার আয়োজন করেন। এতে অংশ নেয় ২৪ জন।
এদিকে এই পাতিল বাইচ খেলাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো হৈচৈ পড়ে গেছে। ইতিমধ্যে মেলায় সমাগম ঘটেছে এলাকার কয়েক হাজার লোকের।

খেলার আয়োজকরা বলেন, কালের বিবর্তনে বর্তমান প্রজন্ম গ্রামীণ ঐতিহ্য ভুলে মোবাইল গেমসে আসক্ত হয়ে পড়ছে। অন্যদিকে, আশি নব্বইয়ের দশকের খেলাগুলো বাঙালিল মূল সংস্কৃতির সাথে সম্পৃক্ত। সেই ঐতিহ্যকে ধরে রাখতেই এই আয়োজন।

পাতিল বাইচ খেলায় উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান ভূইয়া। উপস্থিত ছিলেন, ব্যবসায়ী শামীম ভূঁইয়া, সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ খান জয়, জেলা ছাত্রলীগ নেতা সাইফ খান সজিব, পারভেজ হোসেন, রাব্বি হাসান রাসেল, খোকন, আরিফ ভুইয়া, ইমরানসহ আরও অনেকে।
খেলা শেষে বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।
একাত্তর/এনএ/এসি
