মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা: উপজেলা চেয়ারম্যানসহ কারাগারে ১০

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০৩:০২ পিএম

ফরিদপুরের সালথা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে উপজেলা চেয়ারম্যানসহ ১০ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৩ জুলাই) দুপুরে আসামি পক্ষের আইনজীবী অ্যাড ইব্রাহিম হোসেন জানান, ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ছয় নং আমলি আদালতে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করেন। এ সময় আদালতের বিচারক তরুণ বাছাড় তাদের জামিন নামঞ্জুর করে সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ১০ জন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার (৯ জুলাই) দিবাগত রাতে সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরকে প্রধান আসামি করে ৩৬ জনের নাম উল্লেখ করে বাড়িতে হামলার ঘটনায় বীর মুক্তিযোদ্ধার স্ত্রী জয়গুন বেগম বাদি হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেন। 

উল্লেখ্য, গতি আট জুলাই সন্ধ্যায় উপ‌জেলার গ‌ট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্ল্যার ওপর দুর্বৃত্তের হামলা অভিযোগ ওঠে। 

স্থানীয়দের অভিযোগ, এ সময় তিনি দৌড়ে বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে আশ্রয় নেয়। তখন হামলাকারীরা এলেম শেখের বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায়। 

আরও পড়ুন: ছাত্রলীগ নেতার বুকে বন্দুক ঠেকিয়ে হত্যার হুমকির অভিযোগ

মুক্তিযোদ্ধার অভিযোগ, এ সময় হামলাকারীদের মারপিটে স্ত্রীসহ তিন আহত হন। 


একাত্তর/এসি

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর