লক্ষ্মীপুরে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা, চালক নিহত

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০৪:০৬ পিএম

লক্ষ্মীপুর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন ট্রাক চালক মো. মোমিন মিয়া (৩২)। এ সময় আহত হয়েছেন আরো সাতজন।

বুধবার (১৩ জুলাই) সকালে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমিন ভোলা লালমোহন এলাকার জাকির হোসেনের ছেলে।

আহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মনির হোসেন, সুমাইয়া আকতার, সাইফুল ইসলাম, আবুল খায়ের ও রয়েল।

আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, সকালে লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় যাত্রীবাহী বাস ইকোনো সার্ভিস। চরচামিতা এলাকায় পৌঁছলে বাসটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে বাসের সামনের দিকে থাকা ৭ জন আহত হন। ঘটনাস্থলেই নিহত হন ট্রাক চালক মো. মোমিন।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন: পটুয়াখালীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।


একাত্তর/আরএ

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর