পর্যটকদের কাছে পচা মাছ বিক্রি করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০৪:৪২ পিএম

কুয়াকাটা সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের কাছে পচা মাছ বিক্রি ও খাবারের অতিরিক্ত মূল্য রাখায় তিন হোটেল মালিক ও দুই ফিস ফ্রাই ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১২ জুলাই) রাতে কুয়াকাটা সৈকতের ফিস ফ্রাই মার্কেট ও চৌরাস্তায় হোটেলে অভিযান চালিয়ে এ জরিমানা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকী জানান, পর্যটকদের কাছে পচা চিংড়ি মাছ বিক্রি ও খাবারের অতিরিক্ত মূল্য চাওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হোটেল মল্লিকার মালিক মো. খলিলকে পাঁচ হাজার, বৈশাখী রেস্তোরার মালিক ইমাম হোসেনকে ১০ হাজার, ব্যবসায়ী মনিরুল ইসলামকে দুই হাজার, তৈয়ব রহমানকে তিন হাজার ও আল আমিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা, চালক নিহত

পর্যটন মৌসুমে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


একাত্তর/এসজে

মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটার বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির বক্স ক্রাব বা লজ্জাবতী কাঁকড়া।
কুয়াকাটা সমুদ্র সৈকত ঘুরে বন্ধুদের সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জাহিদ হাওলাদার (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চীনের তিব্বত সীমান্তবর্তী নেপালে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন এক হাজারের বেশি মানুষ, যাদের মধ্যে অন্তত ৭০০ জন বিদেশি পর্যটক রয়েছেন বলে...
ঘরে বসে সহজে আয় আর ভিডিও দেখলেই মিলবে টাকা—এমন প্রলোভনে পড়ে অনলাইনভিত্তিক ‘স্টারলিংক’ নামের একটি অ্যাপ ও ওয়েবসাইটে টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন নেত্রকোনার বিভিন্ন এলাকার শত শত তরুণ।
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর