প্রধানমন্ত্রী চাচ্ছেন মেয়েরাও দেশ গঠনে ভূমিকা রাখতে সক্ষম হোক: প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০৯:২৯ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন মেয়েরা দেশ গঠনে সকল ক্ষেত্রে এগিয়ে এসে পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হোক।

মন্ত্রী বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খবর বাসসের।

তিনি বলেন, মেয়েদের শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, গান বাজনাসহ সংগীতের সকল অঙ্গনে এবং ক্রীড়ায় যোগ্য মানুষ হিসেবে তৈরিতে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে বিশেষ-বিশেষ উদ্যোগ নিয়েছেন।

আরও পড়ুন: গ্রামে কোরবানির মাংস বিতরণের মানুষ পাইনি: তথ্যমন্ত্রী

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ১৯৯৬-২০০১ মেয়াদে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে দেশের সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় সংরক্ষিত আসনের বিধান করে নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত নারী উন্নয়নে প্রধানমন্ত্রীর সরকার যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন তা হচ্ছে অবিস্মরণীয়।


একাত্তর/আরএ

দেশে সারের কোনো ঘাটতি নেই জানিয়ে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সার নিয়ে সংকটের যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
দেশের কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, দেশের কৃষি শক্তিশালী হলে অর্থনীতি শক্তিশালী হবে।
পিরোজপুরে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ও লুটের অভিযোগে সাবেক সংসদ সদস্য শ ম রেজাউল করিম ও তার তিন ভাইসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর