নতুন করে প্লাবিত রাবনাবাদ নদী তীরের আট গ্রাম

আপডেট : ১৫ জুলাই ২০২২, ০৬:৩২ পিএম

আবারও নতুন করে প্লাবিত হয়েছে পটুয়াখালীর কলাপাড়ার রাবনাবাদ নদী ঘেঁষা তিন ইউনিয়নের আটটি গ্রাম। গত তিনদিন ধরেই জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে এসব গ্রাম। আর এতে করে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় দশ হাজারেরও বেশি মানুষ। 

দীর্ঘ সময় ধরেই চাড়িপাড়া ও দেবপুর বাঁধ ভাঙা থাকায় গত তিনদিনে এ ভাঙা বাঁধের বিভিন্ন পয়েন্ট ভেঙেছে অন্তত দুশো ফুট। এছাড়া ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া ও কোডেক বাজার ব্রিজ সংলগ্ন বাইপাস বাঁধও ভেঙে গেছে। আর যার কারণে এই ইউনিয়নের চারটি গ্রাম রাবনাবাদ নদীর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

চম্পাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিন্টু তালুকদার বলছেন, গত কয়েক বছর ধরে দেবপুর ভাঙা বাঁধের কারণে এই অবস্থা। কিন্তু এ বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কোন পদক্ষেপ না নেয়ায় গত তিনদিন ধরে বাঁধের ভাঙন ঠেকানো যাচ্ছেনা। 

ধানখালী ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার জানান, নতুন করে ভেঙেছে ধানখালীর দুটি বাঁধের দুটি অংশ। এতে পানিবন্দী কয়েকটি গ্রাম। বন্ধ হয়ে গেছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ। এছাড়া পানিবন্দী পরিবারগুলো শিশু সন্তান ও গবাদিপশু নিয়ে রয়েছে চরম সংকটে। এমনকি অনেক পরিবারের রান্নাও বন্ধ রয়েছে গত কয়েকদিন ধরে।

এদিকে লালুয়া ইউনিয়নে পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশ পরিবার। বুড়াজালিয়া গ্রাম সংলগ্ন বাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানির তোড়ে তলিয়ে গেছে বসত ঘর। বাধ্য হয়ে গ্রামবাসীরা আশ্রয় নিয়েছে বাঁধের উপর। 

এলাকার লোকজনের অভিযোগ, গত তিনদিন ধরে তিন ইউনিয়নের মানু্ষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন পার করলেও তাদের সহায়তায় এগিয়ে আসেনি প্রশাসন। এমনকি দেয়া হয়নি কোন সহায়তা। 


একাত্তর/ এনএ

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর