সড়কে জন্ম নেয়া সেই শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

আপডেট : ১৭ জুলাই ২০২২, ০২:৪৩ পিএম

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় পিষ্ট মায়ের গর্ভ থেকে সড়কে জন্ম দেওয়া শিশুটির দায়িত্ব নিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক। 

পৃথিবীর আলো দেখার আগেই ট্রাকচাপায় বাবা-মা সহ পরিবারের তিনজনকে হারানো এই শিশুটির চিকিৎসা চলছে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে। বাড়িতে থাকা দুই ভাইবোন ও অবুঝ এই শিশুটির ভবিষ্যৎ কি হবে এ নিয়ে উদ্বিগ্ন স্বজনেরা। তবে ইতোমধ্যে তাকে দত্তক নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন অনেকে।

শনিবার (১৬ জুলাই) দুপুরে পরিবারের দুই সন্তান ৯ বছরের জান্নাত আর সাত বছরের এবাদতকে বোনের বাড়িতে রেখে তিন বছরের আরেক সন্তান সানজিদা ও সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে ত্রিশাল উপজেলা সদরে পরীক্ষানিরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিতে যাচ্ছিলেন দিনমজুর জাহাঙ্গীর আলম। 

পথে রাস্তা পার হওয়ার সময় ঘাতক ট্রাক কেড়ে নেয় স্বামী-স্ত্রী ও সন্তানের প্রাণ। এসময় ট্রাকের চাপায় পিষ্ট স্ত্রী সড়কেই প্রসব করেন গর্ভের সন্তানকে।

জন্মের দিনই বাবা-মাকে হারানো শিশুটির সহায়তায় এগিয়ে এসেছেন অনেকেই। এরইমধ্যে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক শিশুটির দায়িত্বভার গ্রহণের ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন: ডোবা থেকে ভাইবোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের লাবিব প্রাইভেট হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে। তার গলা ও হাতের হাড় ভেঙ্গে গেলেও জটিল কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুজ্জামান।  

অন্যদিকে ত্রিশালে শনিবারের এই মর্মান্তিক দুর্ঘটনায় পুলিশ ট্রাকটিকে জব্দ করলেও ঘাতক চালককে এখনো গ্রেপ্তার করতে পারেনি বলে জানিয়েছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইনুদ্দিন। ট্রাকচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


একাত্তর/এসজে

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর