দিঘলিয়া গ্রাম ছেড়ে যাওয়া অনেকেই বাড়িতে ফেরেনি

আপডেট : ১৮ জুলাই ২০২২, ১০:২৫ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের সাহাপাড়ায় সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার পাঁচজনকে তিনদিন করে রিমান্ড দিয়েছে আদালত।

এদিকে, হামলার শিকার বাড়িঘর মেরামত ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। কিন্তু আতঙ্ক আর পানি-বিদ্যুতের সংযোগ নষ্ট করে ফেলায় হামলার পরপরই এলাকা ছেড়ে যাওয়া অনেকেই এখনও বাড়িতে ফেরেনি। 

দিঘলিয়া পূর্ব পাড়ায় আখড়াবাড়ির মন্দিরটিতে হামলার পরপরই এলাকা ছাড়ে সেখানকার একমাত্র হিন্দু পরিবারটি। এমন হামলা কখনোই দেখেননি স্থানীয়রা।

পাশের পাড়ায় আরেক মন্দিরে হামলার পরদিন শনিবার এক হিন্দু পরিবারের বাড়ি থেকে রাতে গরু নিয়ে যায় দুর্বৃত্তরা।ফলে নিরাপত্তা নিয়ে আছে অনিশ্চয়তাও।

শুক্রবার রাতে সাহাপাড়ায় হামলা করে পুড়িয়ে দেয়া সেই ঘরটি সংস্কারের কাজ চলছে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধায়নে। 

তবে পোড়া ঘর সারিয়ে তোলা গেলেও পোড়া বিশ্বাস সারিয়ে তুলতে অনেকটা সময় লাগছে। তবু যুগের পর যুগ ধরে নিজের ঠিকানা বলে যাকে জেনে এসেছে সেই মাটিতেই নিরাপদে ফিরতে চান এই মানুষগুলো।

এদিকে এ হামলায় জড়িত অভিযোগে গ্রেফতার পাঁচ জনকে সোমবার আদালতে হাজির করে ৭ দিন করে রিমান্ড চায় পুলিশ। আদালত মঞ্জুর করেন তিন দিনের রিমান্ড।

নড়াইল জজ কোর্টের অ্যাডভোকেট শিমুল ফকির জানান, মামলার তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার এসআই মিজানুর রহমান তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক শুনানি শেষে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, রোববার রাত ও সোমবার সকালে এই পাঁচ জনকে লোহাগড়ার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- সাইদ শেখ, রাসেল মৃধা, কবির গাজী, রেজাউল শেখ ও মাসুম বিল্লাহ।

মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, তারা সবাই লোহাগড়ার বিভিন্ন এলাকার বাসিন্দা। ঘটনার আগে ও পরে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে।

ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ, র‍্যাব, সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দারা সার্বক্ষণিক ওই এলাকায় অবস্থান করছেন। 


একাত্তর/এআর

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় বাবা-ছেলেসহ উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। 
নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর