সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বখাটে আটক

আপডেট : ১৯ জুলাই ২০২২, ০১:৩৫ পিএম

বাগেরহাটের শরণখোলায় সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মহারাজ খলিফা (২৫) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৮)  সন্ধ্যা ৬ টার দিকে খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মহারাজ ওই গ্রামের জলিল খলিফার ছেলে। 

আগের দিন রবিবার বিকেল ৫টার দিকে মহারাজের বাড়িতেই ঘটে ঘটনাটি। ভিকটিম শিশুটি ১০ নম্বর মঠেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে।

ভিকটিমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন বিকেলে শিশুটি হাঁটতে হাঁটতে প্রতিবেশী মহারাজের বাড়িতে যায়। তখন বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে বসত ঘরের পেছনে রান্না ঘরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায় মহারাজ। এমন সময় রাহেলা বেগম নামে এক প্রতিবেশী রান্না ঘরের পাশ থেকে যাওয়ার সময় ঘটনাটি তার নজরে পড়লে শিশুটিকে ছেড়ে দেয় বখাটে। শিশুটি রাতে বিষয়টি তার মাকে জানায়। 

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ পেয়ে তাৎক্ষণিক মহারাজকে আটক করা হয়েছে। মামলা সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


একাত্তর/এআর

বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
সময়মতো সার না পাওয়া আর বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা ভাঙচুর চালিয়েছেন ডিলারের সার গোডাউনে।
ভারতের নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছে সত্য নিকেতন এলাকায় একটি পাঁচতলা বেসরকারি ‘পেয়িং গেস্ট’ হোস্টেল ধসে পড়ার ঘটনায় রাজধানী জুড়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ‘হোস্টেল ডেজ’ নামের ওই ভবনটি...
ভারতের রাজধানীর দক্ষিণ দিল্লির সাউথ ক্যাম্পাসের অন্যতম ব্যস্ত আবাসিক এলাকা সত্য নিকেতনে একটি পাঁচতলা ছেলেদের হোস্টেল (পেয়িং গেস্ট) ভবন ধসে পড়ে এক মর্মান্তিক বিপর্যয় ঘটেছে। ‘হোস্টেল ডেজ’ নামের এই...
দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর