প্রধানমন্ত্রীকে প্রতিরক্ষা সম্মেলনে আমন্ত্রণ জানাল আমিরাত

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য বিশ্বখ্যাত আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ও সম্মেলনের ১৮তম সংস্করণে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। একই সঙ্গে আবুধাবিতে অনুষ্ঠেয় ‘নেভাল ডিফেন্স অ্যান্ড মেরিটাইম সিকিউরিটি এক্সিবিশন’-এর অষ্টম আসরেও অংশ নেয়ার জন্য তাঁকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন আমিরাতের উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

সোমবার ঢাকার সংযুক্ত আরব আমিরাত দূতাবাস সংবাদমাধ্যমকে এই আনুষ্ঠানিক আমন্ত্রণের বিষটি নিশ্চিত করেছে। আগামী ২০২৭ সালের ২৫ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির ঐতিহ্যবাহী 'আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে' (এডিএনইসি) টানা পাঁচ দিনব্যাপী বিশ্ব সামরিক খাতের এই দুটি শীর্ষ সম্মেলন ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক সামরিক পরিমণ্ডলে আইডেক্স ও এনএভডেক্স মূলত স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষা খাতের সর্বাধুনিক প্রযুক্তি, অস্ত্র উদ্ভাবন ও নিরাপত্তা কৌশল প্রদর্শনের অন্যতম প্রধান আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এই বিশ্বমঞ্চে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ সামরিক বিশেষজ্ঞ, সরকারপ্রধান ও প্রতিরক্ষা প্রযুক্তির বৈশ্বিক প্রতিষ্ঠানসমূহ এক ছাদের নিচে একত্রিত হয়ে থাকেন।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ক্রাউন প্রিন্স শেখ হামদান এক বিশেষ বার্তায় উল্লেখ করেছেন যে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই হাইভোল্টেজ সম্মেলনে উপস্থিতি আয়োজনটিকে বিপুলভাবে সমৃদ্ধ করবে এবং প্রদর্শনীর সার্বিক সাফল্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সাথে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি নিজের গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও আন্তরিক শুভকামনা জ্ঞাপন করেছেন।

একাত্তর/এআরএস
চার দিনের সরকারি সফরে জাপানে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন, জ্বালানি নিরাপত্তা সুসংহত করা এবং সার্বিক জীবনমান উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতার...
জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো।
বাংলাদেশ-জাপান বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (জেবিসিসিইসি) সভাপতি এবং মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ‘জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগ’ এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। মৈত্রী লীগের সভাপতি ও জাপানের...
চার দিনের সরকারি সফরে জাপানে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন, জ্বালানি নিরাপত্তা সুসংহত করা এবং সার্বিক জীবনমান উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতার...
রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের ‘চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা’ উদ্বোধনের সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের দেয়া ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য এবং সাংবাদিক নিয়ে মন্তব্যের...
দেশের বিভিন্ন স্থানে সারের ডিলার নিয়োগ ও বণ্টনে নানা ধরনের অনিয়ম এবং অসংগতির তথ্য উঠে এসেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে। জাতীয় সংসদ ভবনে সোমবার অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ...
কক্সবাজারের নয়নাভিরাম মেরিন ড্রাইভ এলাকায় গড়ে ওঠা অবৈধ হোটেল ও রিসোর্ট উচ্ছেদে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। সোমবার দুপুরে কক্সবাজার শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে উখিয়ার দৃষ্টিনন্দন ইনানী সৈকত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর