৯৬ ঘণ্টার মধ্যেই ইরানে বড় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের!

সবুজ সংকেতের অপেক্ষা

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়ার মাত্র ৯৬ ঘণ্টার (৪ দিন) মধ্যে ইরানে এক অভূতপূর্ব ও বৃহৎ সামরিক অভিযান চালাতে মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মার্কিন গোয়েন্দা ও প্রতিরক্ষা সূত্রের বরাতে সোমবার এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, আক্রমণ বাস্তবায়নের জন্য ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে প্রয়োজনীয় পর্যাপ্ত সামরিক উপস্থিতি ও যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করে রাখা হয়েছে। তবে এবার আর অতীতে করা সীমিত বা কৌশলগত হামলা- যেমন মিসাইল লঞ্চার, রাডার সিস্টেম বা দ্রুত পুনর্নির্মাণ যোগ্য সামরিক সম্পদ ধ্বংসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না যুক্তরাষ্ট্রের অভিযান। পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই পরিকল্পনাকে বিশাল এক প্রয়াস হিসেবে বর্ণনা করেছেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এবং পেন্টাগনের পরিকল্পনাকারীরা ইরানের বিরুদ্ধে এক বিস্তৃত লক্ষ্যবস্তুর তালিকা প্রস্তুত করেছে, যার মধ্যে রয়েছে ইরানের জ্বালানি অবকাঠামো, অত্যন্ত সংবেদনশীল সামরিক ঘাঁটি এবং পারমাণবিক কেন্দ্রগুলো। কর্মকর্তারা স্বীকার করেছেন যে দীর্ঘদিনের মুখোমুখি সংঘর্ষের ফলে ইরানি বাহিনী এখন মার্কিন কৌশল ও রণনীতি সম্পর্কে বেশ পরিচিত, যা তাদের সমস্ত লক্ষ্যবস্তু একযোগে ধ্বংস করাকে আগের চেয়ে জটিল করে তুলেছে।

তবে মার্কিন প্রশাসনের ভেতরে গুঞ্জন রয়েছে- হামলা হবে কি হবে না, তার চেয়েও বড় প্রশ্ন হলো ট্রাম্প ঠিক 'কখন' এই নির্দেশে স্বাক্ষর করবেন। ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ, বিশেষ করে আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই এই অভিযানের সবুজ সংকেত আসতে পারে।

যদিও সিএনএন উল্লেখ করেছে, প্রেসিডেন্ট ট্রাম্প এখনও মধ্যবর্তী নির্বাচনের পরবর্তী পদক্ষেপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে তিনি বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার দিকেই ঝুঁকে আছেন বলে মনে হচ্ছে। তবে অতীতের অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিয়ে সিএনএন সতর্ক করেছে, ডোনাল্ড ট্রাম্পের আগে বেশ কয়েকবার চূড়ান্ত মুহূর্তের ঠিক আগে হামলার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার রেকর্ডও রয়েছে।

একাত্তর/এআরএস
মধ্যপ্রাচ্যের আট মাসব্যাপী চলমান সংঘাতকে আরও ভয়াবহ ও উসকে দেওয়ার মতো বড় ধরনের সামরিক অভিযানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ইরানি লক্ষ্যবস্তুর একটি বিস্তৃত...
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভ মেটাতে ইউরোপের অন্যতম সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ নরওয়ের ওপর বিষোদ্গার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির রাজধানী অসলোতে অবস্থিত নোবেল কমিটি তাঁকে...
ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে বামপন্থী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভার ঐতিহাসিক জয়ের পর এখনও পর্যন্ত সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, রাজনৈতিক...
রোববার ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো ধরনের সামরিক হামলা চালানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশিগানে একটি নির্বাচনী প্রচারণায় যোগ দেয়ার আগে হোয়াইট...
চার দিনের সরকারি সফরে জাপানে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন, জ্বালানি নিরাপত্তা সুসংহত করা এবং সার্বিক জীবনমান উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতার...
রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের ‘চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা’ উদ্বোধনের সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের দেয়া ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য এবং সাংবাদিক নিয়ে মন্তব্যের...
দেশের বিভিন্ন স্থানে সারের ডিলার নিয়োগ ও বণ্টনে নানা ধরনের অনিয়ম এবং অসংগতির তথ্য উঠে এসেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে। জাতীয় সংসদ ভবনে সোমবার অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ...
কক্সবাজারের নয়নাভিরাম মেরিন ড্রাইভ এলাকায় গড়ে ওঠা অবৈধ হোটেল ও রিসোর্ট উচ্ছেদে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। সোমবার দুপুরে কক্সবাজার শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে উখিয়ার দৃষ্টিনন্দন ইনানী সৈকত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর