লোডশেডিংয়ে কৃষি ও খামার নিয়ে বিপদ দেখছে গ্রামাঞ্চল

আপডেট : ২০ জুলাই ২০২২, ০৭:২৫ পিএম

লোডশেডিংয়ের কারণে সারাদেশে কৃষি ও শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে দিন দিন ভয়াবহ হচ্ছে এই পরিস্থিতি। 

কৃষক এবং শিল্পোদ্যোক্তারা জানান, লোডশেডিং-এর সরকারি সূচির কথা বলা হলেও সেটা মানা হচ্ছে না। তারা জানান, বিদ্যুতের অভাবে আমন ও মাছ উৎপাদন ক্ষতিগ্রস্ত হবার শঙ্কা রয়েছে। 

বিভাগীয় জেলায় মঙ্গলবার সকাল থেকে লোডশেডিং শুরু হয়েছে। এরপর থেকে যখন তখন বিদ্যুৎ যেতে শুরু করেছে। মানা হচ্ছে না কোন শিডিউল। 

চুয়াডাঙ্গায় লোডশেডিংয়ের কারণে বন্ধ বিদ্যুৎ চালিত সেচযন্ত্রগুলো। যে কারণে চলতি বীজতলা ও আমন রোপণের জমি তৈরি করতে পারছে না কৃষক। ফলে পূরণ হবে না লক্ষ্যমাত্রা। যশোরে ঘনঘন লোডশেডিংয়ে ক্ষতির মুখে পড়েছে ম্যাছের হ্যাচারি মালিকরা। একদিকে বিদ্যুত বিভ্রাট অন্যদিকে সূর্যের খরতাপে মাছের পোনা উৎপাদনে ধস নেমেছে। 

রংপুরে বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সূচি প্রকাশ করলেও বাস্তবের সঙ্গে কোন মিল নেই। দিনে একবার লোডশেডিং হবার কথা থাকলেও বিদ্যুৎ চলে যায় ঘনঘন।

সূচির বাইরে একাধিক বার লোডশেডিং হচ্ছে শিল্পাঞ্চল নারায়ণগঞ্জেও। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। 

আরেক শিল্প শহর গাজীপুর জেলা ও মহানগরে চাহিদার তুলনায় প্রায় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ঘাটতি রয়েছে। যে কারণে সূচির বাইরেও দিনে দুই থেকে তিন বার লোডশেডিং হচ্ছে। 

একাত্তর/এআর

দেশের কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, দেশের কৃষি শক্তিশালী হলে অর্থনীতি শক্তিশালী হবে।
স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনীর জনপদ। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে কৃষিখাতের ক্ষতচিহ্ন।
সাতক্ষীরায় তীব্র গরমে মাঠের ধান কাটার শ্রমিকের সঙ্কট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন চলতি মৌসুমের বোরো ধান চাষীরা। তাদের দাবি, দিনে ৮০০ টাকা মজুরি হাঁকলেও মিলছে না শ্রমিক।
চলমান তাপদাহের মধ্যে অসহনীয় লোডশেডিং চলছে লক্ষ্মীপুরে। এতে বেশি অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বয়স্করা। এ অবস্থায় বিশেষ কাজ ছাড়া বাড়ির বাইরে না যাবার পরামর্শ সিভিল সার্জনের।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর