তাপদাহের মধ্যে অসহনীয় লোডশেডিং লক্ষ্মীপুরে

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১০:৪৪ এএম

চলমান তাপদাহের মধ্যে অসহনীয় লোডশেডিং চলছে লক্ষ্মীপুরে। এতে বেশি অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বয়স্করা। এ অবস্থায় বিশেষ কাজ ছাড়া বাড়ির বাইরে না যাবার পরামর্শ সিভিল সার্জনের।

জেলায় এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে, এক ঘণ্টা লোডশেডিং। সপ্তাহজুড়ে চলমান তাপপ্রবাহ আর দিনে-রাতের মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত, পাঁচ উপজেলার মানুষ।

গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় প্রতিদিন গড়ে ১২ থেকে ১৩ ঘণ্টা বিদ্যুৎ ছাড়াই থাকছেন এখানকার প্রায় পাঁচ লাখ গ্রাহক। জেলা শহরের চেয়ে গ্রামাঞ্চলের অবস্থা আরও খারাপ।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, রামগঞ্জ ও নোয়াখালীর চৌমুহনী গ্রিড থেকে এই উপজেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ পাওয়ায়, ঘাটতি সমন্বয় করতে নিয়মিত লোডশেডিং করতে হচ্ছে।

এ পরিস্থিতিতে গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর।

তিনি জানান, সুতি জামা পড়তে হবে। প্রচুর পরিমাণের পানি খেতে হবে এবং অপ্রয়োজনে বাইরে যাওয়া যাবে না।

লক্ষ্মীপুর ও রায়পুর পৌরসভার পানি সরবরাহ শাখা সূত্রে জানা গেছে, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে পৌরসভার ট্যাংকে পানি ওঠানোয় সমস্যা হচ্ছে। ফলে গ্রাহকদের নিয়মিত পানিও সরবরাহ করা যাচ্ছে না।

একাত্তর/আরএ
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর