ভাতিজাকে গলাকেটে হত্যা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত চাচা গ্রেপ্তার

আপডেট : ২১ জুলাই ২০২২, ০১:১৫ পিএম

নেত্রকোনার মদনে ভাতিজাকে গলা কেটে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি মিলু মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে মদন থানার পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ জুলাই) রাতে অভিযান চালিয়ে উপজেলার গোবিন্দশ্রী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিলু মিয়া উপজেলার মদন সদর ইউনিয়নের কাইকুরিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৫ সালে মিলু মিয়া তার নিজ ভাতিজাকে গলাকেটে হত্যা করে। এতে তার বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা হয়। মামলার বিচার কার্য শেষে নিম্ন আদালত ২০১৮ সালে মিলু মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে উচ্চ আদালতও মৃত্যুদন্ডের আদেশ বহাল রাখেন। এর পর থেকেই মিলু মিয়া ফেরারি আসামি হয়ে আত্মগোপনে ছিলেন।

বুধবার রাতে মিলু তার শ্বশুরবাড়ি গোবিন্দশ্রী গ্রামে অবস্থান করছেন এমন সংবাদের প্রেক্ষিতে এস আই দেবাশীষ দত্ত ও মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার নেত্রকোনার আদালতে পাঠানো হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, মিলু মিয়া নামের এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার নেত্রকোনার আদালতে পাঠানো হয়েছে। 


একাত্তর/আরবিএস  

নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রখ্যাত লেখক ড. নাহিদা বেগম এবং কেএম ফিরোজ শাহরিয়ারের একমাত্র ছেলে স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের পর এক...
চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় মোহাম্মদ করিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেশীয় এলজিসহ বিভিন্ন অস্ত্র।
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
বিরোধী দল আলোচনা টেবিলে এলে সমঝোতার ভিত্তিতে প্রস্তাবিত সংবিধানে 'নোট অব ডিসেন্ট' বা ভিন্নমতের ইস্যুতে ছাড় দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও...
আমরা যদি তেল বিক্রি করতে না পারি, তবে এই অঞ্চলের কোনো দেশকেই এক ফোঁটা তেলও বিক্রি করতে দেয়া হবে না, যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের চরম হুঁশিয়ারি দিয়ে বিশ্ববাজারে জ্বালানি মহাবিপর্যয়ের হুমকি...
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের প্রাথমিক সত্যতা পাওয়ার তথ্য জানিয়ে দুর্নীতি দমন...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর