ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ ১৪ মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ২২ জুলাই ২০২২, ০৪:২৭ পিএম

নোয়াখালীতে ১৪ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী এলমান ও তার সহযোগী সবুজকে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে সুধারাম থানার পুলিশ। 

শুক্রবার (২২ জুলাই) দুপুর সোয়া একটার দিকে নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুর রশিদ কলোনি থেকে তাদের গ্রেপ্তার কড়া হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ও একটি দেশীয় এলজি গান উদ্ধার করে পুলিশ।   

গ্রেপ্তারকৃত মো. এলমান (২৫) নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে এবং তার সহযোগী সন্ত্রাসী সবুজ (২২) উপজেলার দরবেশ গ্রামের আব্দুল মালেকের ছেলে।    

পুলিশ জানায়, কয়েক মাস আগে সন্ত্রাসী এলমান ও তার সাঙ্গপাঙ্গরা সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসারকে চাঁদার দাবিতে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এছাড়াও তার বিরুদ্ধে আরও ১৩ টি মামলা রয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী এলমান ও তার সহযোগী সবুজকে মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


একাত্তর/জো

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর