ছাদ থেকে পড়ে জাতীয় পার্টির নেতার মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০২২, ০৪:৫১ পিএম

নওগাঁর রাণীনগরে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি কাজী গোলাম করিব (৬০) এর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা সদরের রেলগেট এলাকায় তার নিজ বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত কাজী গোলাম কবির উপজেলা সদরের পূর্ব বালুভরা রেলগেট এলাকার মৃত কাজী কাশেম আলীর ছেলে। তিনি রাণীনগর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ছিলেন।

নিহতের ভাতিজা কাজী রবিউল ইসলাম জানান, শনিবার কাজী গোলম কবিরের বাসায় কাজ করছিলেন শ্রমিকরা। দুপুর ১ টার দিকে সে কাজে তিনতলা ভবনের ছাদে গেলে পা পিছলে তিনতলা ছাদ থেকে নিচে পড়ে যায়। 

এসময় স্থানীয় ও পরিবারের লোকজন তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে কাজী গোলম কবিরের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ।


একাত্তর/এসএ

বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
দু’সপ্তাহ পার হলেও এখনও জানা যায়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাদিয়া আক্তারের মৃত্যুর কারণ।
দেশের ওপর দিয়ে বয়ে চলা প্রচণ্ড তাপদাহে যশোরে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তীব্র গরমে চট্টগ্রামের কালুরঘাটে অজ্ঞান হয়ে মারা গেছেন এক মাদ্রাসা শিক্ষক। রোববার...
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর