প্রচণ্ড তাপদাহে দুই শিক্ষকের মৃত্যু

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৫:০৩ পিএম

দেশের ওপর দিয়ে বয়ে চলা প্রচণ্ড তাপদাহে যশোরে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তীব্র গরমে চট্টগ্রামের কালুরঘাটে অজ্ঞান হয়ে মারা গেছেন এক মাদ্রাসা শিক্ষক। রোববার তাদের মৃত্যু হয়েছে।

যশোরে নিহত শিক্ষকের নাম আহসান হাবিব। তিনি যশোর সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

আর চট্টগ্রামের মাদ্রাসা শিক্ষকের নাম মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, আহসান হাবিব সকালে মাঠে কাজ করে আসার পর অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত যশার জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এদিকে সকালে চট্টগ্রামের চান্দগাঁও মোহরা এলাকার বাসা থেকে বোয়ালখালীর খিতাপচরের আজিজিয়া মাবুদিয়া আলিম মাদ্রাসায় যাচ্ছিলেন মোস্তাক। পথে কালুরঘাটে কর্ণফুলী নদী পার হওয়ার ফেরিতে উঠেই তিনি অজ্ঞান হয়ে যান।

 অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয় হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মারা গেছেন তিনি।

সারাদেশের ওপর দিয়ে বয়ে চলা মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এতে প্রতিটি হাসপাতালেই বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা।

এদিকে চলমান তাপপ্রবাহ আরো তিনদিন অব্যাহত ও তাপমাত্রা আরো বাড়তে পারে এমন পূর্বাভাস দিয়ে সারাদেশে ফের ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

তীব্র তাপদাহের মধ্যেই এদিন সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে খুলে দেওয়া হয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। 

আরবি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
নোয়াখালী পৌর এলাকায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী তাসনিয়া (১৪) হত্যা মামলার একমাত্র আসামি সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে (৩৩) দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছে আদালত।
বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর