বাসের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, দুইজন নিহত, আহত ১৫

আপডেট : ২৬ জুলাই ২০২২, ০৯:০৯ পিএম

বাগেরহাট-ঢাকা মহাসড়কের ফকিরহাট পালেরহাট এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও ১৫ যাত্রী।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে খুলনাগামী মেঘনা এক্সপ্রেস পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটায়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস বাসটি পালেরহাট এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মেগনিশ গাছে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন এক নারীসহ দুই যাত্রী। দুর্ঘটনায় আহত ১৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এদের মধ্যে তিনজনকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন শিলারগঞ্জের সাপলেজা গ্রামের সিদ্দিক মল্লিকের ছেলে মনির মল্লিক (৪২)। 

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান জানান, দুর্ঘটনা কবলিত দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি পুলিশ জব্দ করেছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে। 


একাত্তর/জো 

বাগেরহাটে সৎ মার বিরুদ্ধে সাড়ে ছয় বছরের এক শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে জিজ্ঞাসাবাদে আটক করেছে পুলিশ।
ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
পটুয়াখালীর কলাপাড়ার সিক্সলেন সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় চলন্ত অটোরিকশা উল্টে আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকা সাবেক সেই ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
বাগেরহাটে যাত্রীবাহী ইজিবাইকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চার জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ঘটনাস্থলে তিন জন এবং হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর