চট্টগ্রামে বিদেশি পিস্তল-ম্যাগজিনসহ আটক তিন

আপডেট : ২৭ জুলাই ২০২২, ০৩:৪৭ পিএম

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে একটি বিদেশি পিস্তল এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার দিবাগত রাতে জেলার মিরসরাই উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন- রিয়াজ উদ্দিন, আব্দুল কাদের ও মো. রবিউল হোসেন। এদের মধ্যে রিয়াজ এবং কাদের মিরসরাই এলাকা এবং রবিউল কুমিল্লার বাসিন্দা। 

image


র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, উদ্ধার করা অস্ত্র দিয়ে গত স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকায় আধিপত্য বিস্তারসহ প্রতিপক্ষকে ভয় দেখানোর কাজে ব্যবহার করেছিলেন। এছাড়া মাদক বেচাকেনা ও বহনের সময় অস্ত্রটি ব্যবহার করা হতো। 

আরও পড়ুন: ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, লাশ গুমে বস্তায় ভরে পুকুরে

আইনি ব্যবস্থা নিতে আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে জানান র‍্যাব এই কর্মকর্তা।


একাত্তর/এসি

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর