মেহেরপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

আপডেট : ২৮ জুলাই ২০২২, ০৬:৫০ পিএম

মেহেরপুরের গাংনীতে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে দুইজন মারা গেছেন এবং আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে ও মুন্সিপাড়ায় বজ্রপাতের শিকার হয়ে মারা যান তারা। 

জানা গেছে, নিহতরা হচ্ছেন গাংনীর হাড়াভাঙ্গা গ্রামের কৃষক আকরাম হোসেন (৬৫) ও কাজীপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম (৪০)। আর আহতরা হলেন ব্রজপুর গ্রামের হাউস আলী (৫৪) ও কাজীপুর গ্রামের মুন্নাফ আলী (৪৬)। 

বিষয়টি নিশ্চিত করে কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন জানান, আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

আরও পড়ুন: নিখোঁজের তিনদিন পর শিশু হুমায়রার মরদেহ উদ্ধার

চেয়ারম্যান আরও জানান, দুপুরের দিকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। এসময় হাড়াভাঙ্গা মাঠে আকরাম হোসেন ও হাউস আলী এবং কাজীপুর মুন্সিপাড়ায় জাহাঙ্গীর আলম ও মুন্নাফ আলী কৃষিকাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তারা চারজন আহত হন। গুরুতর আহত আকরাম হোসেনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জাহাঙ্গীর আলমকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুজনেরই মৃত্যু ঘটে। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাটি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর