কন্যাশিশুকে পিষে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

আপডেট : ২৮ জুলাই ২০২২, ০৬:৫০ পিএম

কন্যাশিশু জন্ম নেওয়ায় তাকে পায়ের তলায় পিষে হত্যার দায়ে সিরাজগঞ্জের বেলকুচিতে বাবা বদিউজ্জামানকে (২৮) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ দণ্ডাদেশ দেন। 

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত বদিউজ্জামান বেলকুচি উপজেলার মুকন্দগাঁতী গ্রামের আব্দুল জলিলের ছেলে।

এছাড়াও পেনাল কোডের ২০১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত বছর ও আরও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে তাকে।  

রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট ওয়াজ করণী লকেট এ তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, বদিউজ্জামান ও সুন্দরী খাতুনের সংসারে প্রথমে একটি কন্যা সন্তান জন্ম নেয়। দ্বিতীয় দফায় তার স্ত্রী আরও একটি কন্যা সন্তান জন্ম দেন। যার নাম রাখা হয় সুমাইয়া। সুমাইয়ার জন্মের পর থেকেই অসন্তুষ্ট ছিল বদিউজ্জামান। 

আরও পড়ুন: নিখোঁজের তিনদিন পর শিশু হুমায়রার মরদেহ উদ্ধার

অতিরিক্ত পিপি আরও জানান, বদিউজ্জামান তার স্ত্রীকে মাঝেমধ্যেই ওই কন্যাকে মেরে ফেলার হুমকি দিতেন। একপর্যায়ে ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর স্ত্রীর অগোচরে ৯ মাসের ঘুমন্ত শিশুকে নিয়ে পায়ের তলায় পিষে হত্যা করেন বদিউজ্জামান। এরপর নিহত শিশুটিকে তিনি বাড়ির পাশের ডোবায় ফেলে দিয়ে পালিয়ে যান বলেও অতিরিক্ত পিপি জানান। 

এ ঘটনার পর শিশুটির মা সুন্দরী খাতুন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘদিন পরে আসামী বদিউজ্জামান গ্রেপ্তার হন।

মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার বিচারক এ রায় দেন। রায় ঘোষণার পর আসামি বদিউজ্জামানকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 


একাত্তর/জো 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর