বাস ও অটো সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত

আপডেট : ২৯ জুলাই ২০২২, ০৩:০২ পিএম

পাবনা-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোভ্যানের সাথে সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কাশিনাথপুরে বেঙ্গল মিটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহতরা হলেন ভ্যান চালক আবু সাঈদ (৫০), তার ছেলে তাওহীদ (০৫) এক শিশু মেয়ে রোজা (৩)। 

নিহত আবু সাঈদ আমিনপুর থানার দূর্গাপুর খাড়াপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। শিশু রোজা একই গ্রামের আমির হামজার মেয়ে। 

আরও পড়ুন: রাজধানীতে চালককে গলা কেটে হত্যা, অটোরিকশা উধাও

পাবনা সদর থানার উপ-পরিদর্শক মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সন্ধ্যার দিকে ঢাকা থেকে পাবনাগামী যাত্রীবাহী সি-লাইন বাস কাশিনাথপুর বেঙ্গল মিটের সামনে যাত্রীবাহী একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক সাঈদ মারা যান। পরে পাবনা সদর হাসপাতালে নেয়ার পথে তাওহীদ ও রোজার মৃত্যু হয়।

নিহতদের মরদেহ পাবনা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর