মিরসরাইয়ে দুর্ঘটনা: আহতদের একজন আইসিইউতে

আপডেট : ৩১ জুলাই ২০২২, ১২:৫৭ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে আহতদের একজনের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় ভর্তি করা হয়েছে আইসিইউতে। এছাড়া নিউরোসার্জারি বিভাগে ভর্তি পাঁচজনের মধ্যে দুইজনের এখনো পুরোপুরি জ্ঞান ফেরেনি। সুস্থ হয়ে ওঠার পরও আহতদের উন্নত চিকিৎসা প্রয়োজন হবে জানিয়েছেন চিকিৎসকরা। 

এদিকে আহতদের স্বজনরা জানান, প্রশাসনের কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা তারা এখনো পাননি। 

ক্লান্ত থাকায় খৈয়াছড়া ঝর্ণা দেখে ফেরার পথে গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল এইচএসসি শিক্ষার্থী তানভীর হাসান হৃদয়। হঠাৎ তীব্র শব্দে তার ঘুম ভাঙ্গে। পরে স্থানীয়রা তাকে রেলের চাকার নীচ থেকে টেনে বের করে। 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন হৃদয় এখন অনেকটাই সুস্থ। 

তবে তার পাশের বেডে থাকা আহত চারজনের মধ্যে দুইজনের এখনো পুরোপুরি জ্ঞান ফেরেনি। আর আইসিইউতে ভর্তি পাবেলের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. এস এম নোমান খালেদ চৌধুরী। 

আরও পড়ুন: শৈলকুপায় নির্বাচনের আগের রাতে যুবককে কুপিয়ে হত্যা

আর আহতদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন অভিভাবকরাও। তারা জানান, হাসপাতাল থেকে কিছু জরুরী ঔষধ সরবরাহ করা হলেও এখন পর্যন্ত প্রশাসন বা সরকারের কাছ থেকে কোন সহযোগিতা তারা পাননি। 

গত শুক্রবার মিরসরাই খৈয়াছড়া ঝর্ণা থেকে ফেরার পথে ট্রেনের ধাক্কায় আহত হন ১১ মাইক্রোবাস যাত্রী। এ দুর্ঘটনায় আহত সাতজন এখন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 


একাত্তর/এসজে

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর