দিনমজুরের হামলায় জমির মালিক নিহত

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৩:৫৪ পিএম

নড়াইলের লোহাগড়ায় দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে ধান রোপণের জন্য দিনমজুরী দেওয়াকে কেন্দ্র করে বিবাদে দিনমজুর ও তার লোকজনের হামলায় মৃত্যু হয়েছে জমির মালিকের। 

শনিবার (৩০ জুলাই) সন্ধ্যার পরে এই হামলার ঘটনা ঘটে এবং রোববার (৩১ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হামলার শিকার জমির মালিক।

জানা যায়, নিহত জমির মালিক সৈয়দ মুক্তার আলী (৫০) নোয়াগ্রামের মৃত জাফর আলীর ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সৈয়দ মুক্তার আলী জমিতে ধান রোপণের জন্য প্রতিবেশী মিজানুরকে তিন-চারদিন পূর্বে অগ্রিম টাকা দেয়। অগ্রিম টাকা নিয়ে মিজানুর মুক্তার আলীর জমিতে কাজ না করে অন্যের জমিতে কাজ করে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ হয়। স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় মিজানুর গ্রাম্য মাতব্বর ইমন সরদারসহ সাত-আটজনকে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সৈয়দ মুক্তার আলীর উপর হামলা করে। এ সময়ে হামলে থেকে বাঁচাতে গিয়ে মুক্তারের ছেলে ইসমাইলও (২১) আহত হন। 

তারা আরও জানান, মুক্তার ও তার ছেলেকে উদ্ধার করে স্থানীয় দিঘলিয়া বাজারে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর রাতে তাদের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে মুক্তার আলীর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান তারা। 

ঘটনার বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মিলন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


একাত্তর/জো

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় বাবা-ছেলেসহ উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। 
নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর