ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষ: ৭০০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০১ আগস্ট ২০২২, ০২:২৭ পিএম

ভোলায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রায় ৭০০ জনকে আসামি করে আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে। 

রোববার (৩১ জুলাই) রাতে পুলিশ বাদী হয়ে ভোলা সদর থানায় মামলা দুটি দায়ের করে। এর মধ্যে একটি মামলায় ৭৫ জনের নামে উল্লেখ করে ও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। অপর মামলায় অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে। 

রোববার জেলা বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সাথে সংঘর্ষে নিহত হন আব্দুর রহিম নামে বিএনপির এক কর্মী। 

সোমবার (১ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিলকিস জাহান শিরিন ভোলায় এসে মর্গের সামনে নিহতের পরিবারকে সমবেদনা জানিয়ে এই হত্যার বিচার দাবি করেন।

ঘটনার পর সোমবার সকাল থেকে জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কার্যালয় তালাবদ্ধ অবস্থায় রয়েছে। পুলিশ স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অবস্থান নিয়েছে।

এদিন বেলা ১২টার দিকে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহমানের ময়নাতদন্ত করা হয়। নিহতের লাশের অপেক্ষায় স্বজনরা সকাল থেকে মর্গের সামনে অপেক্ষা করতে থাকে। এসময় তাদের কান্না ও আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। তারা এই হত্যার বিচার দাবি করেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ভোলায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলায় পুলিশের উপ-পরিদর্শক মো. জসিম বাদী হয়ে ৭৫ জনের নামে উল্লেখ করে ও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। 

এছাড়াও অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে আলাদা আরও একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি।

এদিকে, রোববার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সমাবেশের অনুমতি না নিয়েই বিএনপি কর্মসূচি দিয়েছে। তাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বাধা দেয়নি।

তিনি বলেন, পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি রাস্তায় নেমে পুলিশের উপর হামলা চালায়। এক পর্যায়ে পুলিশকে লক্ষ করে গুলিবর্ষণ করে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে ১০ পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। 

আরও পড়ুন: ভারি বৃষ্টিপাতে ভাসছে সিরাজগঞ্জ শহর, অভিযোগ অব্যবস্থাপনার

বিএনপি কর্মী নিহত হওয়া প্রসঙ্গে পুলিশ সুপার আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত সত্য জানা যাবে। তবে চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, মাথায় আঘাতজনিত কারণে যুবদল কর্মী আব্দুর রহিম নিহত হয়েছেন।

অপরদিকে, নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে বিনা উসকানিতে পুলিশ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর।  


একাত্তর/এসজে
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর