ভারি বৃষ্টিপাতে ভাসছে সিরাজগঞ্জ শহর, অভিযোগ অব্যবস্থাপনার

আপডেট : ০১ আগস্ট ২০২২, ০১:৫৮ পিএম

ভারি বৃষ্টিপাত হলেই জলাবদ্ধতায় ভোগান্তি পোহাচ্ছেন সিরাজগঞ্জ পৌর শহরবাসী। তাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সঠিক সময়ে ড্রেন পরিষ্কার না করায় ভারি বৃষ্টিপাত হলেই পুরো শহরের রাস্তাজুড়ে পানি জমে যাচ্ছে। দীর্ঘ সময় বৃষ্টি হলে রাস্তা পানি উপচে ঘরের মধ্যে ঢোকার উপক্রম হয়ে পড়ছে। তবে পৌর কর্তৃপক্ষ বলছেন, ড্রেনেজ ব্যবস্থার জন্য নয়, ভারি বর্ষণেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে। 

সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত টানা বৃষ্টিপাত হয় সিরাজগঞ্জে। আর এতেই শহরের প্রধান সড়কসহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, ধানবান্ধি, বাগানবাড়ি, ডোবাপাড়া, হাজী ব্যারাকসহ আরও বেশ কয়েকটি মহল্লায় পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

শহরবাসী ও ব্যবসায়ীরা জানান, বৃষ্টির পানিতে ভাসছে পুরো শহর। স্বাভাবিক চলাচলের কোনো উপায় নেই। বৃষ্টির সময় আরও দীর্ঘ হলে প্রতিষ্ঠানের ভেতর পানি প্রবেশ করবে।

তারা অভিযোগ করে বলেন, বৃষ্টির সময় এ দুর্ভোগ বহুদিনের হলেও পৌর কর্তৃপক্ষ তেমন কোনো উদ্যোগ নেয়নি। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর পানি নিষ্কাসনের সঠিক পরিকল্পনার অভাবেই এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

আরও পড়ুন: টিসিবির পণ্য বিক্রি একদিন পেছালো

নগর উন্নয়ন কর্মীরা জানান, সমন্বিত পরিকল্পনার অভাবেই শহরে বৃষ্টির পানি জমে অচলাবস্থার সৃষ্টি করছে। প্রয়োজন এখন পুরো পৌর এলাকার পানি নিষ্কাসনের একটি পরিকল্পনা গ্রহণ করার। 

তবে সিরাজগঞ্জ পৌরসভার প্যালেন মেয়র-২ রিয়াদ রহমান এমন অভিযোগ অস্বীকার করে বলেন, এ দুর্ভোগ সাময়িক। ভারি বর্ষণে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।


একাত্তর/এসি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর