নরসিংদীতে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ০৬:৪২ পিএম

নরসিংদীর পলাশে বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক নির্মাণ শ্রমিক।  

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার ঘোড়াশাল বাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শ্রমিক নূরুল ইসলাম (৩২) ঘোড়াশাল পৌর এলাকার ফুলদিরটেক গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। আর আহত সুজন মিয়া (৩০) ঘোড়াশালের মিয়াপাড়া গ্রামের জাবেদ আলীর ছেলে। 

তাকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘোড়াশাল বাজার এলাকার সার ব্যবসায়ী মহিউদ্দিনের নির্মাণাধীন তিনতলা ভবনে কাজ করছিলেন ওই দুই নির্মাণ শ্রমিক। হঠাৎ করে ওই ভবনের পাশে বৈদ্যুতিক খুঁটির তারে রড লেগে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সহকর্মীরা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নূরুলকে মৃত বলে ঘোষণা করেন এবং আহত সুজন মিয়ার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার করেন। 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, বিদ্যুতায়িত হয়ে একজন নিহত ও একজন আহতের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/জো 

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর