মৌলভীবাজারে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০৭:১৯ পিএম

মৌলভীবাজারে ডিজেল কম দেওয়ায় একটি ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।

রোববার (৭ আগস্ট) দুপুরে জেলার শমশের নগর রোডে অবস্থিত মেসার্স এমএফ ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনকে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে পরিচালনা করেন ভোক্তা অধিকারের মৌলভীবাজারের সহকারী পরিচালক আল-আমিন। তাকে সহযোগিতা করে সদর মডেল থানা পুলিশ। 

image


সহকারী পরিচালক আল-আমিন জানান, সদর উপজেলার মাতারকাপন, শমসের নগর রোড, চাঁদনীঘাটসহ বিভিন্ন জায়গায় ফিলিং স্টেশনে অভিযান পরিচালিত হয়। ওই এলাকার ফিলিং স্টেশনগুলো প্রতিশ্রুতি অনুযায়ী তেল না দেওয়া, ওজন পরিমাপক যন্ত্রে কারচুপির অভিযোগ ছিল।  

আরও পড়ুন: কুমিল্লায় তেল কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

অভিযানে মেসার্স এমএফ ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের ডিজেল মাপা হয়। এ সময় দেখা যায় পাঁচ লিটারের ডিজেলে ১৫০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে। পরে ওই প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।


একাত্তর/এসি

নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর