ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, আহত ২০

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১১:০৭ পিএম

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় ২০ যাত্রী আহত হয়েছেন। 

সোমবার (৮ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে শ্রীনগরে এ দুর্ঘটনা ঘটে।

মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের কেওয়াট খালি অংশে মাওয়াগামী ইলিশ পরিবহনের সাথে ঢাকাগামী সোহাগ বাসের সংঘর্ষের এঘটনা ঘটেছে।  শেষ খবর পাওয়া পর্যন্ত গুরুতর হয়েছেন সাতজন আর সব মিলিয়ে আহত হয়েছেন অন্তত ২০ জন। 

শ্রীনগর থানার ওসি মোঃ আমিনুল জানান, সোমবার রাত নয়টার দিকে ইলিশ পরিবহনের বাস কেওয়াটখালিতে যাত্রী নামাতে গেলে পিছন দিয়ে সজোরে ধাক্কা মারে সোহাগ পরিবহনের বাস। এসময় দুটি গাড়ির ২০ জনের মতো যাত্রী আহত হয়। 

শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে যোগ দেন এবং বেশ কিছুক্ষণ রুদ্ধ থাকা সড়ক যানচলাচলে উপযোগি করেন। উদ্ধারকারীরা ১৪ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক তাহমিনা জানান, গুরুতর আহত সাতজনকে ঢাকা পাঠানো হয়েছে আর সাতজনকে এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এ ছাড়া স্থানীয় বিভিন্ন বেসরকারী হাসপাতালে অন্যান্যরা চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।


একাত্তর/এআর

হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাকুন্দিয়া থানার অফিসার...
লক্ষ্মীপুর পৌর শহরে জারি করা ১৪৪ ধারা অমান্য করে মিছিল বের করাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পুলিশ ও ‘জুলাই যোদ্ধা ফোর্স’-এর মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লক্ষ্মীপুর সদর মডেল...
মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিরোধের জেরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর