নোয়াখালীতে বিদেশী মদসহ দুইজন গ্রেপ্তার

আপডেট : ১০ আগস্ট ২০২২, ১১:০২ এএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে দুই মাদককারবারিকে মদসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত হলেন- চাঁদপুরের শাহরাস্তি থানার নিজ মেহার গ্রামের বর্ধন বাড়ির মৃত পরেশ চন্দ্র পালের ছেলে উত্তম কুমার পাল (৫২) ও মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ি থানার হাসাইল গ্রামের রায় বাড়ির বলরাম চন্দ্র রায়ের ছেলে অজয় রায় (৩৩)।

বুধবার (১০ আগস্ট) সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। মঙ্গলবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়াগ কলেজ গেট এলাকা তাদের গ্রেপ্তার করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি মদ বিক্রিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় আসামিদের থেকে ১৪ বোতল বিদেশি হুইস্কি ও তিন বোতল ভদকা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: গরু চোরকে গণপিটুনি দিয়ে মারলো স্থানীয়রা

এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


একাত্তর/আরএ

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর